×

আন্তর্জাতিক

পাপুয়া নিউ গিনিতে সন্ত্রাসী হামলায় নিহত ২৬

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০১:০৯ পিএম

পাপুয়া নিউ গিনিতে সন্ত্রাসী হামলায় নিহত ২৬

পাপুয়া নিউ গিনি.

ইস্ট সেপিক প্রদেশে হামলার ঘটনাগুলো ঘটেছে। ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার পর গ্রামগুলোর বহু বাসিন্দা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

পাপুয়া নিউ গিনির (পিএনজি) উত্তরাঞ্চলের প্রত্যন্ত তিনটি গ্রামে সহিংস হামলায় ১৬ শিশুসহ ২৬ জন নিহত হয়েছেন।

এ সময় হামলাকারীরা ঘরবাড়িতে আগুন দেয়ায় গ্রামগুলোর বহু বাসিন্দা পালিয়ে যেতে বাধ্য হন। খবর রয়টার্স ও দ্যা গার্ডিয়ানের।

হামলার আগে সেখানে ৩০ জন কিশোরী ও নারীকে গণধর্ষণ করে একদল কিশোর গ্যাং।  জাতিসংঘ এ সব তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে বুধবার জাতিসংঘ মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেন, পাপুয়া নিউ গিনিতে ভয়াবহ প্রাণঘাতী সহিংসতা শুরু হওয়ায় আমি আতঙ্কিত। আপাতদৃষ্টিতে এটি ভূমি ও হ্রদের মালিকানা ও ভোগ করা নিয়ে বিরোধের ফল।


পিএনজির কর্তৃপক্ষ নিখোঁজ লোকজনের সন্ধানে তল্লাশি চালাচ্ছে জানিয়ে তিনি বলেন, মৃতের সংখ্যা বেড়ে ৫০ ছাড়িয়ে যেতে পারে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ ও ১৮ জুলাই পিএনজির ইস্ট সেপিক প্রদেশে হামলার ঘটনাগুলো ঘটেছে। ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার পর গ্রামগুলোর দুই শতাধিক বাসিন্দা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার প্রতিবেশী পাপুয়া নিউ গিনিতে শত শত উপজাতি ও ভাষার জনগোষ্ঠীর বসবাস। এসব জনগোষ্ঠীর মধ্যে লড়াইয়ের দীর্ঘ ইতিহাস আছে।

গ্রামবাসীরা গত দশকে তীর ও ধনুকের বদলে সামরিক রাইফেল ব্যবহার করা শুরু করেছে, এতে সহিংসতা আরও মারাত্মক আকার ধারণ করেছে আর নির্বাচনি ব্যবস্থা বিদ্যমান জাতিগত বিভেদ আরও গভীর করে তুলেছে।

মে মাসে এনগা প্রদেশে এ ধরনের একটি লড়াই চলাকালে অন্তত আটজন নিহত ও ৩০টি বাড়ি পুড়িয়ে দেয়া হয়। এর আগে ফেব্রুয়ারিতে একই অঞ্চলে এক চোরাগোপ্তা হামলায় অন্তত ২৬ জন পুরুষ নিহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App