×

আন্তর্জাতিক

রতন টাটার প্রিয় বন্ধু শান্তনু, ২ জনের বয়সের ব্যবধান জানেন?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১২:৩৭ পিএম

রতন টাটার প্রিয় বন্ধু শান্তনু, ২ জনের বয়সের ব্যবধান জানেন?

ছবি: সংগৃহীত

এত বয়সের ব্যবধান সত্ত্বেও রতন টাটার সেরা বন্ধু ছিলেন শান্তনু নাইডু। রতন টাটা এবং শান্তনু নাইডুর মধ্যে খুব গভীর বন্ধুত্ব ছিল। দুইজনের বয়সের ব্যবধান ছিল ৫০ বছরেরও বেশি। কিন্তু এত বয়সের ব্যবধানেও কীভাবে গড়ে তোলা যেতে পারে এমন নিখাদ এক বন্ধুত্ব?

রতন টাটার মৃত্যুতে দেশ ও বিশ্বের বহু মানুষ শোকাহত। রতন টাটা শুধু একজন শিল্পপতি হিসেবে নয়, তার ব্যক্তিত্ব দিয়েও মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। শান্তনু নাইডু, যিনি রতন টাটার সবচেয়ে কাছের বন্ধু, তাকে রতন টাটার শেষ যাত্রায় একেবারে সামনের সারিতে দেখা গিয়েছিল। সেরা বন্ধুর বিদায় বেলায় তিনি ছিলেন একেবারে বাকরুদ্ধ। রতন টাটা ৮৬ বছর বয়সে মৃত্যুর কোলে যখন ঢলে পড়েন তখন শান্তনু নাইডুর বয়স মাত্র ৩১ বছর।

যদি দুজনের মধ্যে বয়সের বিরাট ব্যবধান থাকে তাহলে উভয়কেই একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে। বয়সের ব্যবধান থাকার পরও, একে অপরের চিন্তাভাবনাকে সম্মান করতে হবে। দুজনের অভিজ্ঞতার মধ্যে বিস্তর পার্থক্য থাকাটা স্বাভাবিক সেক্ষেত্রে গঠনমূলক চিন্তাভাবনাকে আঁকড়ে ধরে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হবে। 

আপনিও যদি মনে করেন যে বন্ধুদের সম্মান দেওয়ার দরকার নেই, তবে এটা আপনার এই ভুল ধারণা। এমন নয় যে শুধু বয়সে বড় বন্ধুদেরই সম্মান দিতে হবে। বয়সে ছোট বন্ধুকেও সম্মান দিতে হবে। কারণ যেকোনো সম্পর্কের ক্ষেত্রে আন্তরিকভাবে সম্মান থাকাটা একান্ত জরুরি।  বন্ধুত্বের সম্পর্কে, একে অপরকে সুখে-দুঃখে পাশে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার বন্ধুর দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, তখনই আপনি সত্যিকারের বন্ধু হয়ে উঠবেন।

সামগ্রিকভাবে বন্ধুত্বের সম্পর্কে বয়স কোনো ব্যাপার নয়। তবে যদি আপনার এবং আপনার বন্ধুর মধ্যে বয়সের ব্যবধা বেশি থাকে তবে আপনার বন্ধুর অভিজ্ঞতাকে দাম দেওয়া উচিত এবং বয়সে ছোট বন্ধুর কাছ থেকে নতুন জিনিস শেখার চেষ্টা করা উচিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App