×

আন্তর্জাতিক

জার্মানিতে ক্রিসমাস মার্কেটে হামলায় নিহত বেড়ে ৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:২১ এএম

জার্মানিতে ক্রিসমাস মার্কেটে হামলায় নিহত বেড়ে ৫

ছবি: সংগৃহীত

জার্মানিতে পূর্বাঞ্চলীয় শহর ম্যাগডেবার্গের ক্রিসমাস মার্কেটে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। তাদের মধ্যে ৪০ জনের অবস্থা আশঙ্কাজনক। 

শুক্রবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেয়া হয়। এ হামলার ঘটনায় গোটা দেশ শোকে স্তব্ধ। শনিবার (২১ ডিসেম্বর) ঘটনাস্থলে জড়ো হয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান হাজারো মানুষ। 

এদিন ঘটনাস্থল পরিদর্শনে আসেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। হামলার ঘটনাকে নৃশংস ও হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন তিনি। ওলাফ শলজ বলেন, আমি হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই। বলতে চাই এখনই সময় সবকিছু উদঘাটন করার। হামলা পরিকল্পনার বিস্তারিত রহস্য উদঘাটন করে অভিযুক্তদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। তবে এমন সংকটময় সময়ে নাগরিকদের মধ্যে ঐক্য ধরে রাখারও আহবান জানাই।

জার্মানিতে এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা। হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অনেকেই। আর এই হামলাকে জার্মানিতে গণহারে অভিবাসনের ফল উল্লেখ করে শলজের পদত্যাগ দাবি করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এছাড়াও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App