×

আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে এবার ‘সংশোধিত’ প্রস্তাব পাঠাতে পারে ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০:২৩ পিএম

যুদ্ধ বন্ধে এবার ‘সংশোধিত’ প্রস্তাব পাঠাতে পারে ইরান

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত ও যুদ্ধ বন্ধের লক্ষ্যে এবার একটি সংশোধিত ও নতুন প্রস্তাব পাঠাতে পারে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান আশা করছে, আগামী কয়েক দিনের মধ্যেই তেহরানের পক্ষ থেকে এই নতুন প্রস্তাব তাদের হাতে পৌঁছাতে পারে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে। এর আগে পাঠানো ইরানের একটি প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার ইঙ্গিত দেওয়ার পরই তেহরান এমন উদ্যোগ নিতে যাচ্ছে।

সিএনএন জানায়, ইরানের আগের প্রস্তাবটি নিয়ে ডোনাল্ড ট্রাম্প খুশি ছিলেন না এবং সেটি তিনি গ্রহণ করবেন না বলে সাফ জানিয়ে দেন। এমন পরিস্থিতিতে নতুন করে আলোচনার পথ খুঁজতে রাশিয়া সফর শেষে আজই তেহরানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি সরকারের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে পরামর্শ করে প্রস্তাবটি চূড়ান্ত করবেন। তবে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগের সুযোগ সীমিত হওয়ায় পুরো প্রক্রিয়াটি কিছুটা ধীরগতিতে এগোচ্ছে বলে জানা গেছে।

ইরান তাদের সর্বশেষ প্রস্তাবে দাবি করেছে, আগে যুদ্ধ বন্ধ করতে হবে; এরপর পারমাণবিক কার্যক্রমসহ অন্যান্য অমীমাংসিত ইস্যু নিয়ে আলোচনা হবে। বর্তমান পরিস্থিতিকে ‘টালমাটাল’ উল্লেখ করে সংশ্লিষ্ট এক সূত্র জানায়, সংশোধিত প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে কতটা গ্রহণযোগ্য হবে, তার ওপরই নির্ভর করছে যুদ্ধের ভবিষ্যৎ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান বর্তমানে চরম বিপর্যয়ের মুখে আছে এবং তারা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরান আমাদের জানিয়েছে তারা বিধ্বস্ত অবস্থায় আছে। তারা দ্রুত হরমুজ প্রণালি খুলে দিতে চায়।’ ট্রাম্প আরও দাবি করেন, ইরানের অভ্যন্তরীণ নেতৃত্বে চরম বিশৃঙ্খলা চলছে এবং তারা এখন তাদের প্রকৃত নেতাকে খুঁজছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ কার্যত বন্ধ থাকায় বিশ্ববাজারে অস্থিরতা বিরাজ করছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহতের পরিচয় ‘শীর্ষ সন্ত্রাসী টিটন’

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহতের পরিচয় ‘শীর্ষ সন্ত্রাসী টিটন’

নিউইয়র্কে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা আয়োজক কমিটির সভা

নিউইয়র্কে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা আয়োজক কমিটির সভা

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব

‘সাঈদী-নিজামীকে যারা জঙ্গি বানিয়েছিল তাদের বিচার হওয়া উচিত’

‘সাঈদী-নিজামীকে যারা জঙ্গি বানিয়েছিল তাদের বিচার হওয়া উচিত’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App