×

আন্তর্জাতিক

মমতা পদত্যাগ না করলে বরখাস্তের আহ্বান আসামের মুখ্যমন্ত্রীর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৯:২১ পিএম

মমতা পদত্যাগ না করলে বরখাস্তের আহ্বান আসামের মুখ্যমন্ত্রীর

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজিত হওয়ার পরও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ না করার সিদ্ধান্তকে অগণতান্ত্রিক বলে মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন,'তিনি (মমতা) পদত্যাগ না করলে তাকে বরখাস্ত করা হবে। দেশ তার খেয়াল-খুশিমতো চলে না।' হিমন্ত শর্মা আরও জানান, পশ্চিমবঙ্গের রাজ্যপাল একটি নির্দিষ্ট সময় অপেক্ষা করে মমতাকে বরখাস্ত করবেন।

গত সোমবার (৪ মে) টানা তিনবার ক্ষমতায় থাকার পর বিজেপির কাছে পরাজিত হয় তৃণমূল কংগ্রেস। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এই পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে দাবি করেছেন যে, বিজেপি জনমত ‘লুট’ করেছে এবং তিনি হারেননি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মমতা সাফ জানিয়ে দেন,'আমি হারিনি, তাই রাজভবনে যাব না। আমি পদত্যাগপত্রও জমা দেব না।'

মমতার এই যুক্তির জবাবে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, নির্বাচনে ১০০টি আসন ছিনিয়ে নেওয়ার অভিযোগটি ভিত্তিহীন। তিনি প্রশ্ন তোলেন, 'নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। আপনি বলছেন আপনার কাছ থেকে ১০০টি আসন ছিনিয়ে নেয়া হয়েছে? তাহলে আমিও বলতে পারি কংগ্রেসের জেতা আসনগুলো আমার কাছ থেকে ছিনিয়ে নেয়া হয়েছে। এভাবে কোনো দেশ চলে না।'

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি ‘নোংরা খেলার’ অভিযোগ এনেছেন। তার মতে, আসল প্রতিদ্বন্দ্বী ছিল কমিশন, বিজেপি নয়। তিনি আরও অভিযোগ করেন যে, কেন্দ্র সরকার বিচার বিভাগ ও নির্বাচন কমিশনকে ব্যবহার করে ফলাফল নিজেদের পক্ষে নিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুপুরের রোদে কী ভিটামিন ডি থাকে?

দুপুরের রোদে কী ভিটামিন ডি থাকে?

ইসলামী ব্যাংকগুলোকে সুশাসন বজায় রাখতে তদারকি বাড়ানোর নির্দেশ

গভর্নর ইসলামী ব্যাংকগুলোকে সুশাসন বজায় রাখতে তদারকি বাড়ানোর নির্দেশ

হু হু করে বাড়ছে ডেঙ্গু, সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

হু হু করে বাড়ছে ডেঙ্গু, সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সেই ভুল আর করা চলবে না

শামা ওবায়েদ সেই ভুল আর করা চলবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App