×

আন্তর্জাতিক

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৮:১৮ এএম

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ছবি: সংগৃহীত

ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলা আপাতত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে সোমবার ইসরায়েল ও ইরান এই ঘোষণা দেয়।

ইসরায়েল ও ইরানের মধ্যে গত ২৪ ঘণ্টায় হামলা-পাল্টা হামলার ঘটনায় পশ্চিম এশিয়ায় নতুন করে অস্থিরতা সৃষ্টি হওয়ায় তা আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার ওপরও প্রভাব ফেলে।

এ পরিস্থিতিতে ট্রাম্প ট্রুথ সোশালে বার্তা দিয়ে দুই দেশকে হামলা বন্ধের আহ্বান জানিয়ে চলমান সংঘাত প্রশমনের প্রচেষ্টা নিয়েছিলেন। পরে আরেকটি পোস্টে ট্রাম্প এও বলেন যে, ইরান ও ইসরায়েল তাৎক্ষণিকভাবে একটি যুদ্ধবিরতি করার চেষ্টা করছে।

আরও পড়ুন: তেহরানে দফায় দফায় তীব্র বিস্ফোরণ

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, আপাতত ইসরায়েল ইরানের ওপর হামলা চালানো বন্ধ রাখবে।

একটি টেলিভিশন ভাষণে তিনি দাবি করেন, ইরান ও হেজবুল্লাহ আগের চেয়ে অনেক দুর্বল হয়ে গেছে। তবে তিনি এটিও ইঙ্গিত দিয়েছেন যে, তাদের সঙ্গে লড়াই এখনো শেষ হয়ে যায়নি।

তিনি বলেন, ইরান থেকে যদি ইসরায়েলের ওপর আরো হামলা চালানো হয়, তবে তার সরকার জোরালো জবাব দেবে। একইসঙ্গে নিজেদের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে তারা।

নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ফোনালাপের কথাও উল্লেখ করেন। গত রোববার হামলা শুরু হওয়ার পর ট্রাম্পের সঙ্গে তার কথা হয়েছে বলে জানা গেছে।

এর আগে ইসরায়েলের ওপর হামলা বন্ধের ঘোষণা দেয় ইরান। দেশটির সর্বোচ্চ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এ ঘোষণা দেয়।

রোববার রাত ও সোমবার দেশ দুটি দিনভর পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। যা নতুন করে উদ্বেগ ছড়ায়।

এ দিন ইসরায়েলের হাইফা পেট্রোকেমিক্যাল শিল্পে হামলা চালানোর কথা জানায় ইরান।

দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের পেট্রোকেমিক্যাল শিল্পে ইসরায়েলের হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App