×

আন্তর্জাতিক

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৯:৩৮ পিএম

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

ছবি- সংগৃহীত

প্রথমবার লটারির টিকিট কেটেই কোটিপতি বনে যাওয়ার গল্প সিনেমাতেও দেখা যায়। তবে বাহরাইনপ্রবাসী ভারতীয় যুবক লাভলি প্রীত সিংয়ের জীবনে সেই রূপকথা এবার বাস্তবে ধরা দিয়েছে। মধ্যপ্রাচ্যের অন্যতম আলোচিত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবির ‘বিগ টিকিট’ র‍্যাফেল ড্রর অ্যাকাউন্ট খোলার মাত্র এক মাসের মাথায় বাজিমাত করেছেন তিনি।

বন্ধুদের সঙ্গে নিয়ে জীবনের প্রথম কেনা টিকিটেই জিতে নিয়েছেন ১ লাখ ৫০ হাজার আমিরাতি দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ লাখ টাকারও বেশি।

এক টিকিটেই এভাবে নিজের কপাল খুলে যাবে, তা যেন এখনো বিশ্বাসই করতে পারছেন না পাঞ্জাবের বাসিন্দা ও বর্তমানে বাহরাইনে কর্মরত লাভলি প্রীত সিং। আবুধাবির বিগ টিকিটের ‘সিরিজ ২৮৭ বিগ উইন কন্টেস্ট’-এর চারজন ভাগ্যবান বিজয়ীর একজন হয়েছেন তিনি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও লেবাননের ওই চার বিজয়ী যৌথভাবে মোট ৫ লাখ ৯০ হাজার দিরহামের নগদ পুরস্কার ভাগাভাগি করে নিয়েছেন। এর মধ্যে লাভলির জয়ী হওয়া টিকিট নম্বরটি ছিল ১৩৫৭০৯।

লটারি জয়ের পেছনের গল্প জানিয়ে লাভলি বলেন, গত মে মাসের প্রথম সপ্তাহে ১০ জন বন্ধুর একটি দল গঠন করে অনলাইনে এই টিকিটটি কিনেছিলেন তিনি। এরপর বাহরাইন থেকে আবুধাবিতে উড়ে যান এই ভারতীয় যুবক। সেখানে মূল মঞ্চে লাইভ ড্র চলাকালীন ফোনে এক বন্ধুর সহায়তায় সরাসরি বিগ টিকিট স্টুডিওর ‘বিগ উইন কন্টেস্টে’ অংশ নেন এবং বিজয়ী হন।

নিজের উচ্ছ্বাস প্রকাশ করে লাভলি প্রীত সিং বলেন,'আমি কখনোই আশা করিনি যে জীবনের একদম প্রথম টিকিট কেটেই এমন অবিশ্বাস্য একটি পুরস্কার পেয়ে যাব।' তিনি জানান, লটারির এই বিশাল অর্থ কোনো একক ব্যক্তি পাবেন না, বরং টিকিট কেনার পেছনে থাকা ১০ জন বন্ধুর সেই দলের মধ্যে সমানভাবে ভাগ করা হবে। লাভলি আরও বলেন,'এই অর্থ আমাদের বন্ধুদের অনেকেরই দীর্ঘদিনের জমে থাকা পারসোনাল ঋণ পরিশোধে বড় ধরনের সহায়তা করবে।'

নিজের এই অভাবনীয় ভাগ্যবদলের পর অন্যদেরও হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছেন লাভলি। লটারিপ্রেমীদের উদ্দেশে তিনি বলেন,'ভাগ্যের চাকা ঠিক তখনই সুপ্রসন্ন হতে পারে, যখন কেউ তা সবচেয়ে কম প্রত্যাশা করে।'

সূত্র: গালফ নিউজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App