×

আন্তর্জাতিক

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:৩৮ পিএম

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজকে বিচারের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। একই সঙ্গে তার দেশত্যাগের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শনিবার (২০ জুন) দেশটির আদালত এই নির্দেশ দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

আদালতের রায়ে বলা হয়েছে, বিচারক হুয়ান কার্লোস পেইনাতো গোমেজকে তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া মামলার রায় না হওয়া পর্যন্ত প্রতি মাসে দুবার তাকে আদালতে হাজিরা দিতে হবে।

গোমেজ যাতে দেশত্যাগের নিষেধাজ্ঞা মেনে চলেন তা নিশ্চিত করতে আদালত বলেছেন, সব সীমান্ত চৌকি এবং বেসামরিক ও সামরিক বিমানবন্দরে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হবে।

রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল এই বিচারের কোনও তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। গত এপ্রিলে বিচারক পেইনাতো আনুষ্ঠানিকভাবে গোমেজের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, ব্যবসায়িক লেনদেনে দুর্নীতি এবং তহবিলের অপব্যবহারের অভিযোগ আনেন।

সানচেজের স্ত্রী হিসেবে গোমেজ নিজের পদমর্যাদাকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছিলেন কি না তা নির্ধারণ করতে ২০২৪ সালের এপ্রিলে তিনি এই তদন্ত শুরু করেন। তবে গোমেজ এবং প্রধানমন্ত্রী দু’জনই এই অভিযোগ অস্বীকার করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, প্রভাব খাটিয়ে মাদ্রিদের কমপ্লুটেন্স ইউনিভার্সিটিতে বিশেষ অধ্যাপকের একটি পদ গঠন ও পরিচালনা করা হয়েছে। যার সহ-পরিচালক ছিলেন গোমেজ। এর পাশাপাশি ব্যক্তিগত স্বার্থ হাসিলে সরকারি সম্পদ ও ব্যক্তিগত যোগাযোগ ব্যবহারের অভিযোগও করা হয়েছে।

গোমেজ শুরু থেকেই কোনও ধরনের অন্যায় করার কথা অস্বীকার করে আসছেন। স্ত্রীর বিরুদ্ধে আনা এসব অভিযোগকে সানচেজ তার সরকারকে দুর্বল করার জন্য ডানপন্থীদের প্রচেষ্টা বলে উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে বিরোধী দলগুলো তার পদত্যাগ দাবি করেছে।

সূত্র: এএফপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাঝ নদীতে বজ্রপাতে প্রাণ গেল জেলের

মাঝ নদীতে বজ্রপাতে প্রাণ গেল জেলের

রাতে রাজধানীতে তাপমাত্রা বাড়ার আভাস

রাতে রাজধানীতে তাপমাত্রা বাড়ার আভাস

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল

মাঠের জমে থাকা পানিতে ডুবে প্রান গেলো শিশুর

মাঠের জমে থাকা পানিতে ডুবে প্রান গেলো শিশুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App