×

আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা শুরু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৬:৪৪ পিএম

যুদ্ধ বন্ধে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা শুরু

ছবি: সংগৃহীত

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা সুইজারল্যান্ডে শুরু হয়েছে।

এই আলোচনায় অংশ নিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল, আয়োজক দেশ সুইজারল্যান্ড এবং মধ্যস্থতাকারী দুই দেশ পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরা।

পাকিস্তানের মধ্যস্থতায় গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সই করা একটি অন্তর্বর্তীকালীন চুক্তিকে এগিয়ে নিতেই মূলত সুইজারল্যান্ডে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

আরো পড়ুন: তেল রপ্তানি শুরু করলো ইরান, সচল খারগ দ্বীপ অবমুক্ত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার বাকের গালিবাফের নেতৃত্বে ইরানি প্রতিনিধি দলে রয়েছেন আব্বাস আরাঘচি।

এদিকে এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনির মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সাথে বৈঠক করেছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুসারে, মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে একটি চতুর্পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

সূত্র: বিবিসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসপাতালের ‘সিন্ডিকেট’ নির্মূল করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হাসপাতালের ‘সিন্ডিকেট’ নির্মূল করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ভোর থেকে বোমাতঙ্ক, উদ্ধারের পর সাউন্ড বক্সে বাজল বঙ্গবন্ধুর ভাষণ

ভোর থেকে বোমাতঙ্ক, উদ্ধারের পর সাউন্ড বক্সে বাজল বঙ্গবন্ধুর ভাষণ

মাদকের তথ্য পেতে থানায় ‘অভিযোগ বক্স’

মাদকের তথ্য পেতে থানায় ‘অভিযোগ বক্স’

প্রেমিকের সঙ্গে কথা কাটাকাটির পর অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রেমিকের সঙ্গে কথা কাটাকাটির পর অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App