×

আন্তর্জাতিক

মার্কিন হামলা সরাসরি যুদ্ধবিরতি লঙ্ঘন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১২:২১ পিএম

মার্কিন হামলা সরাসরি যুদ্ধবিরতি লঙ্ঘন

ছবি: সংগৃহীত

ইরানে মার্কিন বাহিনীর টানা দ্বিতীয় দিনের হামলার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা নিয়েছে। ইরানের দক্ষিণ উপকূলে সাম্প্রতিক মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ওয়াশিংটনের এই পদক্ষেপকে 'নিষ্ঠুর' আখ্যা দিয়ে তেহরান জানিয়েছে, এই হামলা দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকে উল্লিখিত যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন।

রোববার (২৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলাগুলো প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র “তার দেওয়া প্রতিশ্রুতিকে বিন্দুমাত্র গুরুত্ব দেয় না”।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেন, “প্রতিশ্রুতি ভঙ্গ করা এই শাসনের স্বভাবেরই একটি অংশ”। এতে ‘মার্কিন সামরিক আগ্রাসন’ হিসেবে অভিহিত বিষয়ের বিরুদ্ধে ইরানের ‘জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা’ রক্ষার দৃঢ় সংকল্পের ওপরও জোর দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুড়িগ্রামে ট্রাক-সিএনজির সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের

কুড়িগ্রামে ট্রাক-সিএনজির সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের

সতর্ক করার পরও চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট

ফায়ার সার্ভিস ডিজি সতর্ক করার পরও চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০

বঙ্গভঙ্গ দিবসে বিএনপির কর্মসূচি না থাকায় জেডিপির ক্ষোভ

বঙ্গভঙ্গ দিবসে বিএনপির কর্মসূচি না থাকায় জেডিপির ক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App