×

আন্তর্জাতিক

শক্তিশালী পাসপোর্ট সূচকে ১৬৬তম বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৯:০৪ পিএম

শক্তিশালী পাসপোর্ট সূচকে ১৬৬তম বাংলাদেশ

ছবি : সংগৃহীত

নাগরিকদের অবাধ গতিশীলতা, বিনিয়োগ সম্ভাবনা এবং জীবনযাত্রার মানের ওপর ভিত্তি করে বৈশ্বিক পাসপোর্ট সূচকে ১৯৭টি দেশ ও অঞ্চলের মধ্যে ১৬৬তম স্থানে রয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (৭ জুলাই) আন্তর্জাতিক বিনিয়োগ এবং নাগরিকত্ব বিষয়ক উপদেষ্টা সংস্থা গ্লোবাল সিটিজেন সলিউশনস- এর প্রকাশিত গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স (জিপিআই) ২০২৬ অনুসারে, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ১৭টি দেশে ভিসা-মুক্ত প্রবেশাধিকার উপভোগ করেন।

পাশাপাশি ত্রিনিদাদ ও টোবাগো, বার্বাডোস, বাহামাস, ডোমিনিকা, ফিজি, মাইক্রোনেশিয়া যুক্তরাষ্ট্র, গ্রেনাডা এবং গাম্বিয়াসহ বিভিন্ন গন্তব্যে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসার সুবিধা উপভোগ করেন।

তবে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, চীন ও জাপানসহ প্রায় ১১৬টি গন্তব্যে ভ্রমণের জন্য ভিসার প্রয়োজন হবে বাংলাদেশিদের।

দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে মালদ্বীপ ১০৭তম স্থান অর্জন করে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এরপরে রয়েছে ভারত (১২৫তম), ভুটান (১৩২তম), শ্রীলঙ্কা (১৪১তম), নেপাল (১৬৪তম) পাকিস্তান (১৮৮তম) এবং আফগানিস্তানের (১৯৭)।

এদিকে ১০০-এর মধ্যে ৯৬.০৫ স্কোর নিয়ে উইরোপের দেশ সুইডেন ২০২৬ সালের সূচকে শীর্ষস্থান অধিকার করেছে, এরপরে রয়েছে সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, জার্মানি ও নেদারল্যান্ডস।

এছাড়াও শীর্ষ ১০টি স্থানের মধ্যে নয়টিই ছিল ইউরোপীয় দেশগুলোর। ডেনমার্ক, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য এবং নরওয়েও শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে ছিল, অন্যদিকে দশম স্থানে থাকা সিঙ্গাপুর ছিল শীর্ষ দশে থাকা একমাত্র অ-ইউরোপীয় এবং এশিয় দেশ।

অন্যদিকে আফগানিস্তান ২৩.১০ স্কোর করে সর্বশেষ স্থানে ছিল। তলানিতে থাকা পাঁচটি দেশের তালিকা এরপরেই রয়েছে- সোমালিয়া, দক্ষিণ সুদান, ইয়েমেন এবং সিরিয়া। 

প্রসঙ্গত, গ্লোবাল সিটিজেন সলিউশনস-এর গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স (জিপিআই) প্রচলিত পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ের মতো নয়, যা মূলত ভিসামুক্ত প্রবেশাধিকারের ওপর মূল্যায়ন করে। এই মূল্যায়নে স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক প্রতিযোগিতা, নিরাপত্তা, কর ব্যবস্থা, জলবায়ু এবং সামাজিক অবকাঠামোর মতো বিষয়গুলোও বিবেচনা করা হয়।

সংস্থাটি মূলত ৩টি বিষয়ের ওপর ভিত্তি করে এই র‍্যাংকিং তৈরি করে- ভ্রমণ গতিশীলতা বা এনহান্সড মোবিলিটি (৫০ শতাংশ), বিনিয়োগের সুযোগ (২৫ শতাংশ) এবং জীবনযাত্রার মান বা কোয়ালিটি অব লাইফ (২৫ শতাংশ)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্যাংক লুটেরাদের ‘ডিম থেরাপি’ দেওয়ার পরামর্শ এমপি রেহানার

ব্যাংক লুটেরাদের ‘ডিম থেরাপি’ দেওয়ার পরামর্শ এমপি রেহানার

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম, কমলো সোনার

ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম, কমলো সোনার

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের-জুমার

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের-জুমার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App