×

আন্তর্জাতিক

শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া প্রসঙ্গে যা বললো ভারত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৮:২২ পিএম

শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া প্রসঙ্গে যা বললো ভারত

ছবি : সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। নয়াদিল্লির ভাষ্য, বিষয়টি সম্পূর্ণভাবে আইনি প্রক্রিয়ার আওতাভুক্ত এবং প্রচলিত আইন ও বিধি অনুসারেই তা বিবেচনা করা হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) নয়াদিল্লিতে আয়োজিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

আরো পড়ুন: ‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে কারাগারে যেতে হবে’


সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তিনি আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। ওই সাক্ষাৎকারের পর তার প্রত্যর্পণ ও সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে ভারতের অবস্থান জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, সাক্ষাৎকারটি প্রকাশের পরও ভারতের দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আসেনি।

তার ভাষায়, প্রত্যর্পণ সংক্রান্ত যেকোনো বিষয় মূলত একটি আইনি প্রক্রিয়া এবং তা সংশ্লিষ্ট আইন ও নির্ধারিত বিধি অনুসারেই পরিচালিত হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশে ভারতের অর্থায়নে চলমান ১১টি উন্নয়ন প্রকল্প নিয়েও প্রশ্ন করা হয়। কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এসব প্রকল্পের অগ্রগতিতে ঘাটতির কারণে সেগুলো স্থগিত হতে পারে বলে দাবি করা হয়েছিল।

আরো পড়ুন: শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন দিলীপ ঘোষ

এ বিষয়ে জয়সওয়াল বলেন, বাংলাদেশে ভারতের উন্নয়ন সহযোগিতামূলক প্রকল্পগুলো দুই দেশের পারস্পরিক আলোচনা ও সমঝোতার ভিত্তিতে গ্রহণ করা হয়েছে। বর্তমানে সেগুলোও একই ধরনের পারস্পরিক প্রক্রিয়ার মধ্য দিয়েই বাস্তবায়িত হচ্ছে।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে যান এবং এরপর থেকেই সেখানে অবস্থান করছেন।

এদিকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধ ও হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন।

আরো পড়ুন: শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। তবে ভারত জানিয়েছে, এ ধরনের যেকোনো সিদ্ধান্ত সংশ্লিষ্ট আইনি কাঠামো এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই বিবেচনা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App