×

আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র হামলায় নাবিক নিহত

ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব ভারতের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৯:২৩ পিএম

ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব ভারতের

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় এক ভারতীয় নাবিক নিহত ও ১০ জন আহত হওয়ার পর ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত।

মঙ্গলবার (১৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওমান উপকূলের কাছে ‘আল বাহিয়াহ’ ও ‘মোমবাসা’ নামের দুটি তেলবাহী ট্যাংকারে রাতের বেলায় ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা হয়। ওই দুই জাহাজে মোট ৪৬ জন নাবিক ছিলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, আল বাহিয়াহ জাহাজে থাকা ১২ জন ভারতীয় নাগরিকের মধ্যে একজন নিহত এবং একজন আহত হয়েছেন। অন্যদিকে, মোমবাসা জাহাজে থাকা ১৮ জন ভারতীয় নাবিকের মধ্যে ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

আরো পড়ুন: শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া প্রসঙ্গে যা বললো ভারত

ঘটনার পর ভারত কূটনৈতিকভাবে প্রতিবাদ জানিয়ে ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক নৌপথে, বিশেষ করে হরমুজ প্রণালিতে নিরাপদ ও অবাধ নৌ চলাচল বাধাগ্রস্ত করে এমন যেকোনো সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় নয়াদিল্লি।

ভারত এ ঘটনার পূর্ণ তদন্ত এবং আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওরসে নাচতে নাচতে মৃত্যু, আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন

ওরসে নাচতে নাচতে মৃত্যু, আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন

শিশুদের পেটে করে ইয়াবা পাচার, ধরা পড়ল নারী

শিশুদের পেটে করে ইয়াবা পাচার, ধরা পড়ল নারী

সব প্রাথমিকে ‘মিড ডে মিল’ কবে থেকে শুরু, জানা গেল

সব প্রাথমিকে ‘মিড ডে মিল’ কবে থেকে শুরু, জানা গেল

নতুন বাসায় ওঠার পরদিনই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নতুন বাসায় ওঠার পরদিনই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App