×

আন্তর্জাতিক

কুয়েতে একের পর এক হামলা, বিমানে ভয়াবহ শিডিউল বিপর্যয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০২:০৬ পিএম

কুয়েতে একের পর এক হামলা, বিমানে ভয়াবহ শিডিউল বিপর্যয়

ছবি: সংগৃহীত

কুয়েতে ২৪ ঘন্টায় অন্তত চারবার ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। মার্কিন বাহিনী কুয়েতে ‘ইসলামাবাদ সমঝোতা চুক্তি’ তোয়াক্কা না করে টানা এক সপ্তাহ ধরে সামরিক অভিযান চালানোর জেরে এই পাল্টা ব্যবস্থা নিলো তেহরান। এদিকে, এই হামলার পর নিরাপত্তার কারণে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট সূচিতে চরম বিপর্যয় দেখা দিয়েছে।

শনিবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘কুয়েত এয়ারওয়েজ যাত্রীদের জানিয়েছে, ইরানের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।’

এর আগে, প্রতিষ্ঠানটি এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ‘আকাশপথ বন্ধ থাকার কারণে বেশিরভাগ ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।’

আরো পড়ুন: চীনে ভয়াবহ ভূমিধসে নিহত ৮, নিখোঁজ আরো ৩৪

এক বিবৃতিতে কুয়েত এয়ারওয়েজ জানিয়েছে, ‘সব যাত্রীকে তাদের ফ্লাইটের সর্বশেষ তথ্যের প্রতি নজর রাখতে অনুরোধ করছে। কারণ, যেকোনো হালনাগাদ তথ্য জানাতে বুকিংয়ের সময় নিবন্ধিত ফোন নম্বরে বিজ্ঞপ্তি ও টেক্সট বার্তা পাঠানো হবে।’

আল জাজিরার এক সংবাদদাতা জানিয়েছেন, ‘ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার প্রচেষ্টা অব্যাহত থাকায় চতুর্থবারের মতো বিমান হামলার সাইরেন বেজেছে।’

কুয়েতের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘সেনাবাহিনীর জেনারেল স্টাফ জনগণকে বিস্ফোরণের শব্দ নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার সময় এসব বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

আরো পড়ুন: ইরানে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ইরানে টানা ৭ রাত ধরে অভিযান পরিচালনা করছে সেন্টকম। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ইন চিফের (প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প) নির্দেশনা মেনে ইরানের সামরিক সক্ষমতা হ্রাস করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।’

অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে অবিলম্বে বিমান অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ‘মার্কিন বাহিনী যদি হামলা অব্যাহত রাখে, তাহলে ‘ইরান পূর্ণমাত্রায় যুদ্ধে নামতে বাধ্য হবে।’

শুক্রবার রাতের হামলার পর তাৎক্ষণিক এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি এমন হামলা অব্যাহত রাখে, সেক্ষেত্রে ইরান নিজেকে শুধু পাল্টা হামলার মধ্যেই সীমিত রাখবে না; পূর্ণমাত্রায় যুদ্ধে নামবে এবং সেক্ষেত্রে (মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের) কোনো রাজনৈতিক সীমান্ত সুরক্ষিত থাকবে না।’

প্রসঙ্গত, চলিত বছরের ১৭ জুন পাকিস্তান ও আন্তর্জাতিক মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির জন্য ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্বাক্ষরিত হয়েছিলো। কিন্তু ৮ জুলাই হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা ও পাল্টা হামলার জেরে এই চুক্তিটি ভেঙে যায়।

আরো পড়ুন: ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫,০৬৯

চুক্তি ভেঙে যাওয়ার পর ১১-১২ জুলাই থেকে টানা ৭ দিন মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের বিভিন্ন সামরিক অবকাঠামো, সেতু ও জ্বালানি কেন্দ্র লক্ষ্য করে একের পর এক বিমান ও মিসাইল হামলা চালাতে শুরু করে।

মার্কিন বাহিনীর দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জলপথের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইরানের সামরিক সক্ষমতা ও এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করতেই তারা এই টানা অভিযান চালাচ্ছে।

এই টানা সাত দিনের বিমান হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং মার্কিন মিত্র দেশগুলোকে লক্ষ্য করে পাল্টা ড্রোন ও মিসাইল হামলা চালায়। এরই অংশ হিসেবে গত ১৭ জুলাই কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক রাডার ও কুয়েতের একটি প্রধান বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্রে আঘাত হানে ইরান, যার ফলে কুয়েতে তীব্র শিডিউল বিপর্যয় ও বিদ্যুৎ সংকট দেখা দেয়।

সূত্র:  আল জাজিরা 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফকল্যান্ড নিয়ে বিতর্কিত ব্যানার যেভাবে পৌঁছাল আর্জেন্টিনার খেলোয়াড়দের হাতে

ফকল্যান্ড নিয়ে বিতর্কিত ব্যানার যেভাবে পৌঁছাল আর্জেন্টিনার খেলোয়াড়দের হাতে

অটোরিকশা থেকে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

অটোরিকশা থেকে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে, থাকবে যেসব বিষয়

পাঁচ মাস পূর্তি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে, থাকবে যেসব বিষয়

ফিফার ওপর চটলেন আর্জেন্টাইন কোচ স্কালোনি

ফিফার ওপর চটলেন আর্জেন্টাইন কোচ স্কালোনি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App