×

আন্তর্জাতিক

হামাসের নতুন নেতা খলিল আল-হাইয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৭:২৫ পিএম

হামাসের নতুন নেতা খলিল আল-হাইয়া

ছবি: সংগৃহীত

হামাসের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে খলিল আল-হাইয়ার নাম ঘোষণা করা হয়েছে। তিনি ২০২৪ সালের অক্টোবরে গাজায় ইসরাইলি হামলায় নিহত ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হয়েছেন।

গত বছরের সেপ্টেম্বরে দোহার মাটিতে হাইয়া নিজেও ইসরায়েলের একটি হত্যাচেষ্টার লক্ষ্যবস্তু হয়েছিলেন। সে সময় হামাসের কয়েকটি সূত্র সে সময় মিডল ইস্ট আইকে জানিয়েছিল, হাইয়া, খালেদ মিশাল, জাবের জাবারিউরসহ হামলায় টার্গেট হওয়া সকল শীর্ষ নেতাই তখন বেঁচে যান। তবে ওই হামলায় খলিল আল-হাইয়ার ছেলে হাম্মাম আল-হাইয়া এবং তার কার্যালয়ের পরিচালক জিহাদ লুব্বাদ নিহত হন।

আরো পড়ুন: সংসদ ভবনের কাছে ককরোচ পার্টি, উত্তপ্ত দিল্লি

গত বছর তেহরানে হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়াহ, গাজায় ইয়াহিয়া সিনওয়ার এবং সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ নিহত হওয়ার পর সংগঠনটির নেতৃত্ব কাঠামোয় বড় পরিবর্তন আসে। এরপর থেকেই খলিল আল-হাইয়ার প্রভাব ও গুরুত্ব বাড়তে থাকে।

নেতৃত্বের ধারাবাহিক শূন্যতা পূরণ এবং চলমান যুদ্ধ পরিস্থিতিতে সংগঠনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব এখন তার ওপর বর্তেছে।

১৯৬০ সালে গাজায় জন্ম নেয়া হাইয়া ১৯৮০ সালে হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের সঙ্গে প্রথম দেখা করেন। হামাসের রাজনৈতিক শাখার শুরুর দিককার সদস্য হাইয়া পরবর্তীতে ছাত্র ও শ্রমিক ইউনিয়নে বিভিন্ন দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে ফিলিস্তিনি আইন পরিষদের (পিএলসি) সদস্য নির্বাচিত হন।

আরো পড়ুন: ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎকে আটক

২০০৭ সালে তাকে হত্যার এক ব্যর্থ প্রচেষ্টা চালায় ইসরায়েল। তবে সেই হামলায় নিজের স্ত্রী ও তিন সন্তানসহ পরিবারের বেশ কয়েকজন সদস্যকে হারান হাইয়া। এরপর থেকে তিনি ২০১৪ সালের গাজা যুদ্ধ এবং ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া চলমান গণহত্যায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে আসছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেল নিয়ে নতুন করে যা বললেন শিক্ষা সচিব

পে-স্কেল নিয়ে নতুন করে যা বললেন শিক্ষা সচিব

নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্য বড় সুখবর

নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্য বড় সুখবর

বিষাক্ত মদ পানে প্রাণ গেল ৯ জনের

বিষাক্ত মদ পানে প্রাণ গেল ৯ জনের

এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যার রহস্য উদঘাটন

এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যার রহস্য উদঘাটন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App