×

আন্তর্জাতিক

ইয়েমেনে হামলার পর সৌদিতে জরুরি সতর্কতা জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:০৬ পিএম

ইয়েমেনে হামলার পর সৌদিতে জরুরি সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত বন্দর নগরী হোদেইদায় সামরিক হামলা চালিয়েছে সৌদি আরব। এই অভিযানের পরপরই সম্ভাব্য পাল্টা আক্রমণের ঝুঁকি এড়াতে নিজেদের সীমান্তবর্তী জাজান ও ইয়ানবু প্রশাসনিক অঞ্চলে সাময়িক 'উচ্চ ঝুঁকি'র সতর্কতা জারি করেছে সৌদি আরবের সিভিল ডিফেন্স ডিরেক্টরেট।

শনিবার (২৫ জুলাই) সৌদি আরবের সিভিল ডিফেন্স ডিরেক্টরেটের পক্ষ থেকে এই জরুরি সতর্কতা জারি করা হয়।

সংস্থাটি প্রাথমিকভাবে ইয়ানবু গভর্নরেটের বাসিন্দাদের শান্ত থেকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছিল। তবে কোন ধরণের নির্দিষ্ট হুমকি বা কী কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরো পড়ুন: ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

আশার কথা হলো, সতর্কবার্তা প্রকাশের কয়েক মিনিটের মধ্যেই এলাকা দুটিতে সম্ভাব্য ঝুঁকি কেটে গেছে বলে ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

এর আগে, শনিবার ভোরে ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত কৌশলগত বন্দর নগরী হোদেইদায় সামরিক হামলা চালায় সৌদি আরব। এ পদক্ষেপকে ‘বিপজ্জনক উসকানি’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত গোষ্ঠীটি। একই সঙ্গে সৌদি আগ্রাসনের বিরুদ্ধে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে তারা।

গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরো থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ইয়েমেনের জনগণ, তাদের শীর্ষ নেতৃত্ব ও সশস্ত্র বাহিনীর মাধ্যমে গড়ে ওঠা ‘প্রতিরোধের সমীকরণ’ অত্যন্ত স্পষ্ট ও অটল। বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, 'অবরোধের জবাবে অবরোধ, বন্দরের বিপরীতে বন্দর ধ্বংস এবং যেকোনো উসকানির পাল্টা জবাব দেওয়া হবে।' একই সঙ্গে সৌদি সামরিক হামলা অব্যাহত থাকলে আগ্রাসনকারী পক্ষকে কেবল বড় ধরনের ক্ষতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে তারা।

সূত্র: আল জাজিরা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

জানালেন বিমানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App