×

আন্তর্জাতিক

দিল্লির বিক্ষোভস্থলে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৫:১২ পিএম

দিল্লির বিক্ষোভস্থলে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ

ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। ঘটনাটি ঘটে দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেৃন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণার পর।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ঘটনার আগে সেখানে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। তবে পাথরগুলো বিক্ষোভকারীরা পুলিশের দিকে ছুড়েছিল কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি।

পাথর নিক্ষেপের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ছোড়ে এবং লাঠিচার্জ করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে শনিবার দুপুর ১২টার আগেই ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। তাঁর পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর যন্তর মন্তরে অবস্থানরত আন্দোলনকারীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

এর একদিন আগে আন্দোলনের নেতৃত্বদানকারী ককরোচ জনতা পার্টির একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করে। ওই বৈঠকে তারা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে আল্টিমেটাম দেয়। শনিবারও নাড্ডার সঙ্গে দলটির আরেক দফা বৈঠকের সময় নির্ধারিত ছিল।

তবে সকালে ককরোচ জনতা পার্টি জানিয়ে দেয়, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তারা কোনো আলোচনায় অংশ নেবে না। এর কয়েক ঘণ্টার মধ্যেই ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগপত্রে তিনি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায় নিজের কাঁধে নেওয়ার কথা উল্লেখ করেছেন।

এদিকে টাইমস অব ইন্ডিয়া আরো জানিয়েছে, ককরোচ জনতা পার্টির সঙ্গে বৈঠকে অংশ নিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় পৌঁছেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

ইতালির কোচ হওয়ার প্রস্তাব যে কারণে ফিরিয়ে দিলেন গার্দিওলা

ইতালির কোচ হওয়ার প্রস্তাব যে কারণে ফিরিয়ে দিলেন গার্দিওলা

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে দুই কেজি ইয়াবা!

মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে দুই কেজি ইয়াবা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App