×

আন্তর্জাতিক

ইন্টারসেপ্টর সংকটে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১০:৪০ এএম

ইন্টারসেপ্টর সংকটে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

ইরানে টানা দুই সপ্তাহ হামলা চালানোর পর গত দুই দিন ধরে তা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। মূলত ইরানের পাল্টা হামলা ঠেকানোর কাজে ব্যবহৃত 'ইন্টারসেপ্টর' ক্ষেপণাস্ত্রের মজুত ফুরিয়ে যাওয়ার আশঙ্কায় মার্কিন প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, মিসাইল ইন্টারসেপ্টরের মজুত দ্রুত ফুরিয়ে যাওয়া নিয়ে গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শীর্ষ সামরিক উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। এরপরই সপ্তাহের শেষ ভাগে ইরানে বড় পরিসরে বিমান হামলা চালানোর পূর্বনির্ধারিত সিদ্ধান্ত থেকে সরে আসে মার্কিন প্রশাসন।

আরো পড়ুন: আবারও জাতিসংঘের মানবাধিকারপ্রধান হলেন ফলকার টুর্ক

এর আগে গত শুক্রবার (২৪ জুলাই) ইরানের ওপর বিমান হামলা আরও জোরদার করার ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শীর্ষ সামরিক উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠকের পর তিনি তাঁর সেই অবস্থান পরিবর্তন করেন।

সংবাদের সত্যতা নিশ্চিত করে দুটি পৃথক সূত্র জানায়, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেন কেইন ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে সার্বিক পরিস্থিতি অবহিত করেন। তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, ওয়াশিংটন ইচ্ছা করলে ইরানে বড় সামরিক অভিযান চালাতে পারে ঠিকই, তবে এর ফলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ঘাঁটি ও সেনাদের সুরক্ষায় ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষ ক্ষেপণাস্ত্রের সংস্থান সংকটজনক পর্যায়ে নেমে আসবে।

এ ছাড়া ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, লাগাতার তীব্র হামলা চালিয়ে ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করা যাবে কি না, তা নিয়েও হোয়াইট হাউসের মধ্যে অনিশ্চয়তা ও সন্দেহ তৈরি হয়েছে। 

সাম্প্রতিক মার্কিন হামলার ফলে ইরানিদের মধ্যে উল্টো জাতীয়তাবাদী ঐক্য জোরদার হয়েছে এবং তারা বিদেশি হুমকি মোকাবিলায় একাট্টা হয়েছেন।

উল্লেখ্য, এমন কৌশলগত সংশয়ের মাঝেই গত শুক্রবার ও শনিবার(২৫ জুলাই) রাতে ইরানি ভূখণ্ডে নতুন করে কোনো হামলা চালায়নি মার্কিন বাহিনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

যেভাবে ফিটনেস ধরে রাখেন জয়া আহসান

যেভাবে ফিটনেস ধরে রাখেন জয়া আহসান

কঙ্গোতে আশঙ্কাজনক হারে বাড়ছে ইবোলা, মৃত্যু ১,৩০০ ছাড়াল

কঙ্গোতে আশঙ্কাজনক হারে বাড়ছে ইবোলা, মৃত্যু ১,৩০০ ছাড়াল

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App