×

আন্তর্জাতিক

আবারও জাতিসংঘের মানবাধিকারপ্রধান হলেন ফলকার টুর্ক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৮:৪৯ এএম

আবারও জাতিসংঘের মানবাধিকারপ্রধান হলেন ফলকার টুর্ক

ফলকার টুর্ক। ছবি : সংগৃহীত

ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিরোধিতা সত্ত্বেও দ্বিতীয়বারের মতো জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার নির্বাচিত হয়েছেন অস্ট্রিয়ার আইনজীবী ফলকার টুর্ক। জাতিসংঘের সাধারণ পরিষদে অনুষ্ঠিত ভোটে বিপুল সমর্থন পেয়ে তিনি আরো চার বছরের জন্য দায়িত্বে বহাল থাকলেন।

শুক্রবার (২৪ জুলাই) অনুষ্ঠিত ভোটে টুর্কের পুনর্নিয়োগের প্রস্তাব ১৪৪-১০ ভোটে অনুমোদন পায়। এর মধ্য দিয়ে ১৯৯৩ সালে পদটি চালুর পর প্রথম ব্যক্তি হিসেবে টানা দুই মেয়াদে জাতিসংঘের মানবাধিকারপ্রধান হওয়ার রেকর্ড গড়লেন তিনি। খবর আল জাজিরার।

ফলকার টুর্ক ১৯৯৯ সালে জাতিসংঘে যোগ দেন এবং শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি মালয়েশিয়া, কসোভো, বসনিয়া ও হার্জেগোভিনা এবং গণপ্রজাতন্ত্রী কঙ্গোসহ বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেছেন।

আরো পড়ুন : লোহিত সাগরে হামলা, জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ

২০২২ সালে মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সমালোচনা করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন টুর্ক। পাশাপাশি আফগানিস্তান, সুদান, বাংলাদেশ, মিয়ানমার ও নিকারাগুয়ার মানবাধিকার পরিস্থিতি নিয়েও তিনি নিয়মিত উদ্বেগ প্রকাশ করেছেন।

বিতর্ক ও বিরোধিতা সত্ত্বেও সদস্য রাষ্ট্রগুলোর ব্যাপক সমর্থন পাওয়ায় আগামী চার বছরও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যক্রমে নেতৃত্ব দেবেন ফলকার টুর্ক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App