×

আন্তর্জাতিক

ডেঙ্গু-চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ছাড়া হচ্ছে ৬ লাখ পুরুষ মশা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১১:০৩ পিএম

ডেঙ্গু-চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ছাড়া হচ্ছে ৬ লাখ পুরুষ মশা

ফাইল ছবি

ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ও ওয়েস্ট নাইল ভাইরাসের মতো মশাবাহিত রোগের বিস্তার ঠেকাতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে চলতি গ্রীষ্মে প্রায় ৬ লাখ পুরুষ মশা অবমুক্ত করা হচ্ছে। মেরিল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ‘বি সেফ মস্কিটো কন্ট্রোল’ এ উদ্যোগ বাস্তবায়ন করছে।

প্রতিষ্ঠানটির অবমুক্ত করা পুরুষ মশাগুলো ‘ওলবাকিয়া’ নামের একটি ব্যাকটেরিয়ায় সংক্রমিত। এ ব্যাকটেরিয়া স্ত্রী মশার প্রজনন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। পরিবেশে ছাড়া হওয়ার পর পুরুষ মশাগুলো স্ত্রী মশার সঙ্গে মিলিত হলে স্ত্রী মশার দেওয়া ডিম থেকে আর লার্ভা জন্মায় না। ফলে ধীরে ধীরে মশার সংখ্যা কমে আসে।

আরো পড়ুন: হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

বিশেষজ্ঞরা জানান, পুরুষ মশা মানুষের রক্ত খায় না এবং কামড়ায়ও না। তাই এ উদ্যোগ সাধারণ মানুষের জন্য কোনো স্বাস্থ্যঝুঁকি তৈরি করবে না।

‘বি সেফ মস্কিটো কন্ট্রোল’-এর স্বত্বাধিকারী টড মন্টগোমারি সংবাদমাধ্যম ডব্লিউটিওপিকে বলেন, ‘ওলবাকিয়া’ বহনকারী পুরুষ মশার সঙ্গে মিলনের পর স্ত্রী মশা কার্যত সারা জীবনের জন্য বন্ধ্যা হয়ে যায়। ফলে পরবর্তী প্রজন্মের মশা জন্মাতে পারে না।

মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে এ ধরনের জৈবিক পদ্ধতি নতুন নয়। এর আগে দক্ষিণ আমেরিকা, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায় একই প্রযুক্তি সফলভাবে ব্যবহার করা হয়েছে।

সূত্র: ইন্ডিপেনডেন্ট


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা: নিহত অন্তত ৪, আহত ১০

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা: নিহত অন্তত ৪, আহত ১০

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

পুলিশের ঊর্ধ্বতন ১৪৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

পুলিশের ঊর্ধ্বতন ১৪৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App