×

শিশুস্বাস্থ্য

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৪:৫৪ পিএম

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৫ জনে।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতিবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ১০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৩০ শিশু। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৫ শিশু। সব মিলিয়ে এই সময়ে হাম ও এর উপসর্গে মোট ৮২৫ শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে, একই সময়ের মধ্যে সারা দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৫৫৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রী

মাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে ১০ ভারতীয় গরু জব্দ

সীমান্তে বিজিবির অভিযানে ১০ ভারতীয় গরু জব্দ

ঝোপে মিলল বস্তাবন্দি ব্যবসায়ীর লাশ

ঝোপে মিলল বস্তাবন্দি ব্যবসায়ীর লাশ

এমপির সঙ্গে ক্রিকেটারের বিয়ে, কে এই সংসদ সদস্য?

এমপির সঙ্গে ক্রিকেটারের বিয়ে, কে এই সংসদ সদস্য?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App