×

আন্তর্জাতিক

ভারতে ভবনধসে ৫ জনের মৃত্যু, ধ্বংসস্তূপেের নিচে অনেকে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১১:২৯ এএম

ভারতে ভবনধসে ৫ জনের মৃত্যু, ধ্বংসস্তূপেের নিচে অনেকে

ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডিতে একটি চার তলা ভবনে কাজ চলার সময় ধসে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ জন মারা গেছে এবং সে পড়া ধ্বংসস্তূপের নিচে এখনো আটকা পড়ে আছে বেশ কয়েকজন। 

শুক্রবার (৩১ জুলাই) এনডিটিভি প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, প্রশাসনিক কর্মকর্তারা এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে পাওয়ারলুম নগরী হিসেবে পরিচিত ভিওয়ান্ডির বালাজি নগর এলাকার ‘কোহিনুর বিল্ডিং’ নামে বহুতল ভবনের একটি অংশ বিকট শব্দে ভেঙে পড়ে।

পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিশ্চিত করেছেন, চারতলা এই কোহিনুর ভবনে প্রতি তলায় ১২টি করে মোট ৪৮টি কক্ষ ছিল। ভবনটি অত্যন্ত জরাজীর্ণ হওয়ায় স্থানীয় পৌরসভা আগেই এটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ‘বিপজ্জনক’ হিসেবে ঘোষণা করেছিল। 

আরো পড়ুন: জাপানে ভয়াবহ ভুমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৪

উদ্ধারকারী দলের এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে ভবনটি থেকে অস্বাভাবিক ও বিকট ফাটলের শব্দ শুনতে পান ভেতরে থাকা বাসিন্দারা। বিপদ টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উদ্যোগ নিয়ে বহু পরিবারকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে সাহায্য করেন। তবে দুর্ভাগ্যবশত, কিছু পরিবার যখন ঘর ছেড়ে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করছিলেন, ঠিক সেই মুহূর্তেই রাত সাড়ে ১১টা নাগাদ ভবনের ‌‘বি’ উইংটি সম্পূর্ণ ধসে পড়ে।

দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে উদ্ধারকাজে নেমেছে একাধিক জরুরি সেবা সংস্থা। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী  (এনডিআরএফ), থানে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় ফায়ার ব্রিগেডের সমন্বয়ে এক বিশাল যৌথ উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে। ধ্বংসস্তূপে আটকে পড়া জীবিতদের দ্রুত খুঁজে বের করতে ঘটনাস্থলে বিশেষ স্নিফার ডগ স্কোয়াড, চারটি ফায়ার ইঞ্জিন, দুটি অ্যাম্বুলেন্স এবং মাটি সরানোর ভারী যন্ত্রপাতি (আর্থ-মুভিং মেশিনারি) মোতায়েন করা হয়েছে। 

উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের দ্রুত বের করে আনার জন্য রাত থেকে চিরুনি অভিযান চালিয়ে যাচ্ছেন।

সূত্র: এনডিটিভি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App