×

আন্তর্জাতিক

জাপানে ভয়াবহ ভুমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৪

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৪ এএম

জাপানে ভয়াবহ ভুমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৪

ছবি: সংগৃহীত

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কিউশু দ্বীপের কুমামোতো প্রশাসনিক অঞ্চলে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। এর আগে এই মৃতের সংখ্যা ২৮ জন ছিলো। তবে শুক্রবার (৩১ জুলাই) কুমামোটো প্রিফেকচার সরকারের এক বিবৃতিতে নতুন করে আরো ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে আঘাত হানা এই ভয়াবহ ভূমিকম্পে অঞ্চলজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর ভূকম্পণের তীব্রতায় ধসে পড়েছে অনেক ভবন, ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট এবং জরুরি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আরো পড়ুন: পোল্যান্ডে আছড়ে পড়ল রুশ ক্ষেপণাস্ত্র, আকাশে ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন

কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের প্রায় অর্ধেকেরই মৃত্যু হয়েছে দুইটি নির্দিষ্ট স্থানে বড় ধরণের দুর্ঘটনার কারণে। ‘নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজ’-এর একটি প্রকাণ্ড কাগজ কল গুরুতর কাঠামোগত ক্ষতির শিকার হয়ে ধসে পড়ে, যা বড় সংখ্যার প্রাণহানির কারণ হয়।

বর্তমানে এসব এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং গৃহহীনদের সাময়িক আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। এদিকে ধ্বংসস্তূপ সরানোর সাথে সাথে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অপ্রতিম হত্যা: যে নতুন তথ্য পাওয়া গেল ৪ সিসিটিভি ক্যামেরায়

অপ্রতিম হত্যা: যে নতুন তথ্য পাওয়া গেল ৪ সিসিটিভি ক্যামেরায়

সিলেটে হামের চাপ কমেনি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও দুই শিশুর

সিলেটে হামের চাপ কমেনি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও দুই শিশুর

বিএনপি নেতা ফারুক হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

বিএনপি নেতা ফারুক হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App