×

আন্তর্জাতিক

পাকিস্তানে তুষারধসে নির্মল পুরজাসহ নিহত ১০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৯:৩৬ পিএম

পাকিস্তানে তুষারধসে নির্মল পুরজাসহ নিহত ১০

ছবি : সংগৃহীত

পাকিস্তানের গিলগিট-বালতিস্তান অঞ্চলে ব্রড পিকে অভিযানের সময় তুষারধসে প্রাণ হারিয়েছেন বিশ্বখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পুরজা (নিমসদাই)। একই ঘটনায় তার সঙ্গে থাকা আরও ৯ পর্বতারোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে অভিযানের আয়োজক প্রতিষ্ঠান। শনিবার (১ আগস্ট) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠান এলিট এক্সপেড এক বিবৃতিতে জানায়, গভীর শোকের সঙ্গে তারা নিশ্চিত করছে যে, ব্রড পিকে তুষারধসের ঘটনায় নির্মল পুরজা মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। একই অভিযানে থাকা অন্য সদস্যরাও বেঁচে ফিরতে পারেননি। তবে তাদের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

গত বৃহস্পতিবার থেকে ৪৩ বছর বয়সী নির্মল পুরজাসহ ১০ পর্বতারোহী নিখোঁজ ছিলেন। তারা ৮ হাজার ৫১ মিটার উচ্চতার ব্রড পিকে আরোহণের সময় তুষারধসের কবলে পড়েন। বিশ্বের ১২তম সর্বোচ্চ এই পর্বত কারিগরি দিক থেকে অন্যতম কঠিন শৃঙ্গ হিসেবে পরিচিত।

নির্মল পুরজা ব্রিটিশ সেনাবাহিনীর বিশেষ বাহিনীতে গোর্খা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৯ সালে মাত্র ছয় মাসে বিশ্বের সর্বোচ্চ ১৪টি পর্বতশৃঙ্গ জয় করে তিনি বিশ্বরেকর্ড গড়েন। তার এই অসাধারণ অভিযাত্রা নিয়ে ২০২১ সালে নেটফ্লিক্সে ‘14 Peaks: Nothing Is Impossible’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি লাভ করেন।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে ১০ সদস্যের অভিযাত্রী দলটি তুষারধসের মুখে পড়ে। নিহতদের মধ্যে ছয়জন নেপালের নাগরিক। এছাড়া পাকিস্তান, ওমান, যুক্তরাষ্ট্র ও চীনের একজন করে নাগরিক ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App