×

আন্তর্জাতিক

চিপসের প্যাকেটের প্লাস্টিক বল গিলে শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০২:০৫ পিএম

চিপসের প্যাকেটের প্লাস্টিক বল গিলে শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

ভারতের কর্ণাটক রাজ্যের মাইসুরু জেলায় ‘কুরকুরে’ চিপসের প্যাকেটে থাকা একটি প্লাস্টিকের খেলনা বল গিলে শ্বাসরুদ্ধ হয়ে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ পুলিশ সূত্রের বরাতে জানায়, খেলার ছলে প্যাকেট থেকে পাওয়া প্লাস্টিকের ক্ষুদ্র বলটি অসাবধানতাবশত গিলে ফেলে শিশুটি। বলটি শ্বাসনালীতে আটকে যাওয়ায় তীব্র শ্বাসকষ্ট শুরু হয়ে সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। এ সময় পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।অবশেষে জনসম্মুখে আসছেন শেখ হাসিনা

আরো পড়ুন: অবশেষে জনসম্মুখে আসছেন শেখ হাসিনা

হৃদয়বিদারক এই ঘটনার পর শিশুটির পরিবারসহ গোটা গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। জানা গেছে, শিশুটি তার মা-বাবার একমাত্র সন্তান ছিল, যার অকাল মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, খাবার প্যাকেটের ভেতরেই ওই প্লাস্টিকের বলটি উপহার হিসেবে দেওয়া হয়েছিল। এটি দিয়ে খেলার সময় দুর্ঘটনাবশত শিশুটি তা গিলে ফেলে।

হৃদয়বিদারক এই ঘটনার পর শিশুটির স্বজনেরা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা মামলা দায়ের করেননি। যে কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিষয়টিকে কেন্দ্র করে অপমৃত্যু (ইউডি) কিংবা ফৌজদারি ধারায় কোনো মামলা নথিভুক্ত করেনি।

তবে পুলিশ জানিয়েছে, তারা নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সার্বিক যোগাযোগ বজায় রাখছে। পরিবার যদি পরবর্তীতে কোনো লিখিত অভিযোগ জমা দেয়, তবে সে অনুযায়ী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদিতে দ্বিতীয় দফায় হুথিদের হামলায় পাকিস্তানি নাগরিক নিহত, আহত ১১

সৌদিতে দ্বিতীয় দফায় হুথিদের হামলায় পাকিস্তানি নাগরিক নিহত, আহত ১১

বালু লুটের মহোৎসব: রাষ্ট্রের জবাবদিহি কোথায়?

বালু লুটের মহোৎসব: রাষ্ট্রের জবাবদিহি কোথায়?

দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র আতঙ্ক

রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র আতঙ্ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App