×

আওয়ামী লীগ

অবশেষে জনসম্মুখে আসছেন শেখ হাসিনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১১:০৩ এএম

অবশেষে জনসম্মুখে আসছেন শেখ হাসিনা

ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন দ্রুতই সর্বস্তরের ছাত্র-জনতার এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানে রূপ নেয়। এ সময় আন্দোলনের তীব্রতায় ওই বছরের ৫ আগস্ট টানা ১৭ বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হন আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা পরিবার নিয়ে ভারতে অবস্থান করছেন। এর পর থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি। তবে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রায় দুই বছর প্রথমবারের মতো প্রকাশ্যে আসতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী।

সোমবার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

আরো পড়ুন: ইরানে হামলায় প্রস্তুত ও সক্রিয় মার্কিন বাহিনী

প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে তিনি বক্তব্য দেবেন।

প্রতিবেদন সূত্রে জানা গেছে, আগামীকাল ৫ আগস্ট ভারতীয় সময় সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত সাউথ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি সাউথ এশিয়া) এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে শেখ হাসিনা তার ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল ও বাংলাদেশে ফেরার প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে কথা বলতে পারেন।

নয়াদিল্লির মাথুরা রোডের ‘স্যার মার্ক টালি অডিটোরিয়ামে’ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আয়োজক ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোতে এটি সরাসরি সম্প্রচার করা হবে।

ক্ষমতাচ্যুতির পর প্রথম উপস্থিতি

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে পতন ঘটে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের। প্রাথমিক পর্যায়ে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভটি পরবর্তীতে সরকার পতনের একদফা আন্দোলনে রূপ নেয়। সংঘাতময় পরিস্থিতির মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পাড়ি জমান।

আরো পড়ুন: ট্রাম্পের ঘোষণার পর ২৪ ঘণ্টায় গাজায় সর্বোচ্চ নিহত

ক্ষমতা হারানোর পর থেকে গত দুই বছরে তাকে কোনো জনসভা বা আনুষ্ঠানিক সংবাদমাধ্যমের সামনে দেখা যায়নি। ফলে, এবারই প্রথম প্রকাশ্যে তাঁর এই ভাষণকে পতন পরবর্তী সবচেয়ে বড় কোনো প্রকাশ্য উপস্থিতি বলে মনে করা হচ্ছে।

অনুষ্ঠানের আমন্ত্রণপত্রের বরাতে জানা যায়, শেখ হাসিনার পাশাপাশি সেখানে বাংলাদেশি রাজনীতিক, সাবেক কূটনীতিক ও বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরাও অংশগ্রহণ করবেন।  এই তালিকায় রয়েছেন শেখ হাসিনার পুত্র ও সাবেক তথ্য-যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং ‘বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ’-এর মহাসচিব মোহাম্মদ আলী সিদ্দিকী।

এছাড়া জাতীয় দলের তারকা অলরাউন্ডার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ, রাজনৈতিক ও সন্ত্রাসবাদ বিষয়ক বিশ্লেষক আবু ওবায়দাহ আরিন এবং ‘বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএ’-এর পরিচালক শাহ মো. বখতিয়ারের এই আলোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা

দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪১৯

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪১৯

অবশেষে জনসম্মুখে আসছেন শেখ হাসিনা

অবশেষে জনসম্মুখে আসছেন শেখ হাসিনা

ইরানে হামলায় প্রস্তুত ও সক্রিয় মার্কিন বাহিনী

পিট হেগসেথ ইরানে হামলায় প্রস্তুত ও সক্রিয় মার্কিন বাহিনী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App