×

আন্তর্জাতিক

মিসরে ৫.৬ মাত্রার ভূমিকম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০২:৪৮ পিএম

মিসরে ৫.৬ মাত্রার ভূমিকম্প

ফাইল ছবি

মিসরের পর্যটননগরী শারম আল-শেখের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার (৩ আগস্ট) ভোরে আঘাত হানা এ ভূ-কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এর কম্পন রাজধানী কায়রোসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে।

চীনা সংবাদ সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রে দাবানলের তাণ্ডব, ধ্বংসস্তূপে শত শত ঘরবাড়ি

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, স্থানীয় সময় ভোর রাত ৩টার দিকে (গ্রিনিচ সময় রাত ১২টা) ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

এদিকে, মিসরের রেড ক্রিসেন্ট জানিয়েছে, এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যেসব এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে সেখানে জরুরি সাড়া দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। 

পাশাপাশি মানুষকে ক্ষতিগ্রস্ত বা ঝুঁকিপূর্ণ ভবনে না ঢোকার এবং সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদিতে দ্বিতীয় দফায় হুথিদের হামলায় পাকিস্তানি নাগরিক নিহত, আহত ১১

সৌদিতে দ্বিতীয় দফায় হুথিদের হামলায় পাকিস্তানি নাগরিক নিহত, আহত ১১

বালু লুটের মহোৎসব: রাষ্ট্রের জবাবদিহি কোথায়?

বালু লুটের মহোৎসব: রাষ্ট্রের জবাবদিহি কোথায়?

দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র আতঙ্ক

রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র আতঙ্ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App