×

আন্তর্জাতিক

বিয়ে করলেই মিলবে ৫ লাখ টাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৯:০৭ পিএম

বিয়ে করলেই মিলবে ৫ লাখ টাকা

ছবি : সংগৃহীত

বর্ণপ্রথা ও সামাজিক বৈষম্য কমাতে আন্তঃজাতীয় বা ভিন্নজাতীয় বিয়েতে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দিচ্ছে ভারত সরকার। দেশটির সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘আম্বেদকর সোশ্যাল ইন্টিগ্রেশন স্কিম’-এর আওতায় এই সহায়তা দেওয়া হয়।

শুরুতে এই প্রকল্পের আওতায় অনুদানের পরিমাণ ছিল আড়াই লাখ টাকা। পরবর্তী সময়ে তা বাড়িয়ে সর্বোচ্চ ৫ লাখ টাকা করা হয়েছে। এই অর্থের একটি অংশ নবদম্পতির যৌথ ব্যাংক হিসাবে সরাসরি জমা দেওয়া হয়। বাকি অর্থ ফিক্সড ডিপোজিট হিসেবে রাখা হয়।

তবে এই সুবিধা পেতে আবেদনকারীদের নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। প্রথম শর্ত হলো, দম্পতির যেকোনো একজনকে সরকার স্বীকৃত সংরক্ষিত বা অনগ্রসর সম্প্রদায়ের সদস্য হতে হবে। অন্যজনকে সাধারণ বা অ-সংরক্ষিত শ্রেণির হতে হবে।

শুধু সামাজিক বা ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে করলেই এ সুবিধা পাওয়া যাবে না। বিয়েটি অবশ্যই ‘হিন্দু ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৫’ অথবা ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’-এর অধীনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হতে হবে।

এ ছাড়া এই আর্থিক সহায়তা কেবল প্রথম বিয়ের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ স্বামী ও স্ত্রী- দুজনেরই এটি প্রথম বিয়ে হতে হবে।

বিয়ের এক বছরের মধ্যে প্রয়োজনীয় সব কাগজপত্রসহ আবেদন করতে হবে। নির্ধারিত এক বছরের সময়সীমা পার হয়ে গেলে আবেদন গ্রহণ করা হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, জানা গেল দিনক্ষণ

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, জানা গেল দিনক্ষণ

থাইল্যান্ডে স্কুটি দুর্ঘটনায় অভিনেতা খাইরুল বাসারসহ আহত ২

থাইল্যান্ডে স্কুটি দুর্ঘটনায় অভিনেতা খাইরুল বাসারসহ আহত ২

কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪

কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪

নিয়োগ পরীক্ষায় প্রক্সি ঠেকাতে ১২ নির্দেশনা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি ঠেকাতে ১২ নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App