×

রাজশাহী

পদ্মা নদীতে নিখোঁজের ২৭ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পিএম

পদ্মা নদীতে নিখোঁজের ২৭ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর একটি সরু শাখায় গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রী আনিকা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের প্রায় ২৭ ঘণ্টা পর বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর-বেলপাড়া রুবেলের ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আনিকা খাতুন নারায়ণপুর ইউনিয়নের জোহরপুর-বেলপাড়ার আনিকুল ইসলামের মেয়ে। সে স্থানীয় জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

ইউপি চেয়ারম্যান নাজির হোসেন বলেন, বুধবার বেলা ২টার দিকে বাড়ির অদূরে পদ্মার একটি সরু শাখায় গোসলের জন্য যায় আনিকা। গোসলে নামার পর সে পানিতে ডুবে নিখোঁজ হয়।

স্বজনরা খোঁজখুঁজি করে আনিকার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। রাত ৮টা পর্যন্ত ফয়ার সার্ভিসের ডুবরিরা চেষ্টা করেও আনিকাকে উদ্ধার করতে পারেনি। বৃহস্পতিবার সন্ধ্যার আগে আনিকার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কী আছে চুক্তিতে, কেনই বা ডিপি ওয়ার্ল্ড?

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনা কী আছে চুক্তিতে, কেনই বা ডিপি ওয়ার্ল্ড?

পদ্মা নদীতে নিখোঁজের ২৭ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

পদ্মা নদীতে নিখোঁজের ২৭ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

সড়ক দুর্ঘটনায় জ্ঞান হারানো যুবকের পকেটে মিলল ৯৫০ ইয়াবা

সড়ক দুর্ঘটনায় জ্ঞান হারানো যুবকের পকেটে মিলল ৯৫০ ইয়াবা

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App