×

আন্তর্জাতিক

দিল্লিতে গিয়ে মোদীর সঙ্গে বৈঠক দীনেশ ত্রিবেদীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১০:২৭ পিএম

দিল্লিতে গিয়ে মোদীর সঙ্গে বৈঠক দীনেশ ত্রিবেদীর

ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লি সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। এর পরই তিনি দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এর আগে রোববার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভেক)-এ শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলেন দীনেশ ত্রিবেদী।


তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সবাই অত্যন্ত সম্মান করেন। তার বক্তব্য তিনি একাধিকবার শুনেছেন এবং তাকে জনবান্ধব ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও জনবান্ধব নেতা হিসেবে বর্ণনা করেন তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আলোচনা হলে অনেক সমস্যার সমাধান সম্ভব। তার মতে, কথাবার্তার মাধ্যমেই সমস্যার সমাধানের পথ তৈরি হয়। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক ও ঐক্য রয়েছে এবং ইতিবাচকভাবেই সমাধান আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


এদিকে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধানের ঢাকা সফর নিয়ে নানা জল্পনার বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, তিনি চীন থেকে ঢাকায় এসেছেন। এটি তার একটি সফর এবং এ সময় তিনি বাংলাদেশের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক করবেন। সফর শেষে সরকার প্রয়োজন মনে করলে এ বিষয়ে বক্তব্য দিতে পারে। তবে বিষয়টি নিয়ে গোপনীয়তা বা অতিরিক্ত জল্পনার কোনো কারণ নেই।

তিনি আরও বলেন, বাংলাদেশের গোয়েন্দা প্রধানও ভারতে সফর করেছেন। দুই দেশের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ ও আলোচনা হওয়া স্বাভাবিক বিষয়।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ভারতের হাইকমিশনারও বলেছেন, প্রতিবেশী পরিবর্তন করা যায় না। পররাষ্ট্রনীতিতে প্রচলিত কথাটি হলো—‘বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না।’ তাই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন করে পুনর্বিন্যাস করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App