×

আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চান কিম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৯:১১ এএম

পুতিনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চান কিম

ছবি : সংগৃহীত

জাপানের ঔপনিবেশিক শাসন থেকে কোরিয়ার মুক্তির ৮১তম বার্ষিকীতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, শনিবার কোরিয়ার মুক্তি দিবস উপলক্ষে পুতিনের পাঠানো শুভেচ্ছাবার্তার জবাবে কিম এ প্রত্যয় ব্যক্ত করেন।

পুতিন তার বার্তায় বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে সোভিয়েত বাহিনীর লড়াইয়ের মধ্য দিয়ে রাশিয়া ও উত্তর কোরিয়ার বন্ধুত্বের ভিত্তি তৈরি হয়েছিল। ভবিষ্যতেও বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

জবাবে কিম জং উন বলেন, ন্যায়বিচারের জন্য অভিন্ন সংগ্রামের ইতিহাস এবং বন্ধুত্বের মূল্যবান ঐতিহ্যকে এগিয়ে নেওয়ার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদী।

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে উত্তর কোরিয়ার সামরিক সহায়তার পর পিয়ংইয়ং ও মস্কোর সম্পর্ক সাম্প্রতিক সময়ে আরও ঘনিষ্ঠ হয়েছে। রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় সহায়তার জন্য উত্তর কোরিয়া সেনা ও অস্ত্র পাঠিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ১৯৫০-এর দশকের পর কোনো যুদ্ধে উত্তর কোরিয়ার এটিই সবচেয়ে বড় সামরিক সম্পৃক্ততা বলে মনে করা হয়।

এদিকে কোরিয়ার মুক্তি দিবস উপলক্ষে শনিবার রাশিয়ার জাহাজ ‘পাল্লাদা’ শুভেচ্ছা সফরে উত্তর কোরিয়ার ওনসান বন্দরে পৌঁছায়। কেসিএনএ জানায়, উত্তর কোরিয়ার প্রাদেশিক কর্মকর্তারা এবং রুশ দূতাবাসের কর্মকর্তারা জাহাজটিকে স্বাগত জানান।

অন্যদিকে একই দিনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং উত্তর কোরিয়ার সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে আলোচনার আহ্বান জানিয়েছেন। সিউলে মুক্তি দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, সংঘাত এড়াতে দুই কোরিয়ার মধ্যে কার্যকর নিরাপত্তাব্যবস্থা প্রয়োজন। পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তির পরিবর্তে একটি স্থায়ী ‘শান্তি ব্যবস্থা’ প্রতিষ্ঠার জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১১

লি ১৯৫০-১৯৫৩ সালের কোরীয় যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করতে আলোচনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। যুদ্ধটি যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হলেও দুই দেশের মধ্যে এখনো কোনো শান্তিচুক্তি হয়নি। আলোচনার মাধ্যমে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে বলে জানান তিনি।

তবে পিয়ংইয়ং লির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়াকে উসকানিমূলক কর্মকাণ্ড হিসেবে সমালোচনা করেছে উত্তর কোরিয়া।

এর আগে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাপানের হোক্কাইডোর কাছে একটি দ্বীপ সফর করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের পর রাশিয়ার নিয়ন্ত্রণে যাওয়া ওই দ্বীপটির মালিকানা দাবি করে আসছে জাপান। পুতিনের সফরের নিন্দা জানিয়েছে টোকিও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪

ইরানি পাইলটদের আটকের অভিযোগ অস্বীকার করল কাতার

ইরানি পাইলটদের আটকের অভিযোগ অস্বীকার করল কাতার

মিরাজের জাদুতে অস্ট্রেলিয়া কোণঠাসা, জয়ের কাছে টাইগাররা

মিরাজের জাদুতে অস্ট্রেলিয়া কোণঠাসা, জয়ের কাছে টাইগাররা

পুতিনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চান কিম

পুতিনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চান কিম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App