×

আন্তর্জাতিক

যান্ত্রিক ত্রুটি

১২৭ যাত্রী নিয়ে টার্মিনালে ফিরলো বিমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১১:০০ পিএম

১২৭ যাত্রী নিয়ে টার্মিনালে ফিরলো বিমান

ছবি: সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে ১২৭ জন যাত্রীসহ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পরই পুনরায় টার্মিনালে ফিরিয়ে আনা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বাংলাদেশ বিমানের ফ্লাইট নম্বর বিজি ৩৭২ একটি ফ্লাইট বিকেল ৪টায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন সম্ভব হয়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ১২৭ জন যাত্রী।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোর্ডিং পাস অনুযায়ী, ‘ফ্লাইট বিজি৩৭২ এর গন্তব্য ছিলো ঢাকা এবং বোর্ডিং পাসের শেষ সময় ছিল বেলা ৩টা। দীর্ঘ সময় ধরে বিমানবন্দরে অপেক্ষা করে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

আরো পড়ুন: নিউইয়র্কে তোপের মুখে শামীম ওসমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ মহাব্যবস্থাপক মহিউদ্দিন খান বলেন, ‘একটা ফ্লাইট ওখানে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে গ্রাউন্ডেড হয়েছে। আমরা যাত্রীদের দেশে ফেরাতে আরেকটা বিমান পাঠানোর চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘রাত ১০টায় যাত্রীদের দ্রুত ঢাকায় পৌঁছে দিতে বিমানের একটি বড় উড়োজাহাজ কাঠমান্ডুতে যাবে। সেটিতে করে আটকে পড়া যাত্রীদের ফিরিয়ে আনা হবে।’

আটকে পড়া যাত্রী মো. নুরুজ্জামান বলেন, ‘ফ্লাইটটি বিকেল ৪টায় ছাড়ার কথা ছিল। কিন্তু এখনো ছাড়েনি। কখন গন্তব্যে পৌঁছাব, কিছুই বুঝতে পারছি না।’

এদিকে, আটকে থাকা এসব যাত্রীকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে তাৎক্ষণিকভাবে একটি বিকল্প উড়োজাহাজ পাঠানোর উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App