×

আওয়ামী লীগ

নিউইয়র্কে তোপের মুখে শামীম ওসমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৯:২৪ পিএম

নিউইয়র্কে তোপের মুখে শামীম ওসমান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিক্ষোভের মুখে পড়েন নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। এ সময় বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীরা তাকে দেখে বিক্ষোভ প্রদর্শন করেন। স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা বাদল মির্জা এর নেতৃত্ব দেন। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন সাবেক এই সংসদ সদস্য।

শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় রাতে নিউইয়র্কের ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিষয়টি স্থানীয় বাংলাদেশি কমিউনিটি ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

জানা যায়, ১৫ আগস্ট উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে শামীম ওসমানের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দল ও যুবদলের শতাধিক নেতাকর্মী সেখানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিক্ষোভকারীরা তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অপ্রীতিকর ঘটনা এড়াতে শামীম ওসমান দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা বাদল মির্জা বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের রাজনৈতিক আন্দোলন অব্যাহত রয়েছে।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের কোনো নেতা যুক্তরাষ্ট্রে এলে তাদের পক্ষ থেকে প্রতিবাদ অব্যাহত থাকবে। বিএনপি ও দলের নেতৃত্বের প্রতি তাঁরা ঐক্যবদ্ধ ও আপসহীন।’

আরো পড়ুন: টুঙ্গিপাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি রাজধানীতে গ্রেপ্তার

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও দলটির বহু শীর্ষ নেতা দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান। ওই সময় দেশ ত্যাগ করেন নারায়ণগঞ্জের প্রভাবশালী রাজনীতিক শামীম ওসমানও; পরবর্তীতে তার যুক্তরাষ্ট্রে অবস্থানের বিষয়টি সামনে আসে।

দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের রাজনীতিতে প্রভাবশালী অবস্থান ধরে রাখা শামীম ওসমানকে কেন্দ্র করে অতীতে নানা রাজনৈতিক বিরোধ ও বিতর্ক তৈরি হয়েছে। ক্ষমতার পালাবদলের পর বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন দেশে প্রকাশ্যে উপস্থিতি ঘিরে প্রবাসী বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতিবাদ ও বিক্ষোভের ঘটনা প্রায়শই দেখা যাচ্ছে।

নিউইয়র্কের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভে বাদল মির্জার পাশাপাশি যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, বিএনপি নেতা সালেহ আহমদ মানিক, কচি, গোলাম মাহমুদ, হাসান, সাইফুল ও মুন্নাসহ অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর বদলি-পদায়ন

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর বদলি-পদায়ন

অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মৎস্য পদক’ পেল এফডিএ

অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মৎস্য পদক’ পেল এফডিএ

ঘুমের মধ্যেই অভিনেত্রীর মৃত্যু, ২৭ বছর বয়সে থামল জীবন

ঘুমের মধ্যেই অভিনেত্রীর মৃত্যু, ২৭ বছর বয়সে থামল জীবন

সরু সিঁড়ি-পানি সংকট, হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস

হেলমেট গুদামে আগুন সরু সিঁড়ি-পানি সংকট, হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App