×

আন্তর্জাতিক

পর্তুগালে মুখ ঢাকলেই ৪ লাখ টাকা জরিমানা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১১:২৬ পিএম

পর্তুগালে মুখ ঢাকলেই ৪ লাখ টাকা জরিমানা

ছবি : সংগৃহীত

পর্তুগালে জনসমক্ষে পরিচয় শনাক্তে বাধা সৃষ্টি করে এমনভাবে মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা দিয়ে নতুন আইন কার্যকর হয়েছে। আইনটি বোরকা ও নিকাব পরা মুসলিম নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়ায় দেশটিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

নতুন আইনে বলা হয়েছে, জনসমক্ষে এমন কোনো পোশাক বা উপকরণ ব্যবহার করা যাবে না, যার কারণে ব্যক্তির পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। আইন অমান্য করলে ১৫০ থেকে সর্বোচ্চ ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় সর্বোচ্চ জরিমানার পরিমাণ প্রায় ৪ লাখ ২৫ হাজার টাকা।

তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। স্বাস্থ্যগত প্রয়োজন, পেশাগত দায়িত্ব, শিল্প ও সাংস্কৃতিক আয়োজন, আবহাওয়াজনিত পরিস্থিতি এবং ধর্মীয় উপাসনালয়ে মুখ ঢাকার ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে।

আইনের সমর্থকদের দাবি, জননিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনের সময় ব্যক্তির পরিচয় শনাক্তের সুযোগ রাখতেই এই বিধান করা হয়েছে। তবে মানবাধিকারকর্মীরা এর বিরোধিতা করছেন। তাদের মতে, এ ধরনের নিষেধাজ্ঞা ধর্মীয় স্বাধীনতা ও ব্যক্তির পোশাক নির্বাচনের অধিকারে হস্তক্ষেপ করতে পারে।

আরও পড়ুন: ফ্রান্সে ইরানের দুই কূটনীতিক বহিষ্কার


এদিকে স্পেনের বালিয়ারিক দ্বীপপুঞ্জেও বোরকা ও নিকাব নিষিদ্ধের উদ্যোগ সামনে এসেছে। দেশটির ডানপন্থী দল ভক্স ও পিপলস পার্টির পক্ষ থেকে এ বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাবে আইন বারবার লঙ্ঘন করলে সর্বোচ্চ ৩০ হাজার ইউরো জরিমানা এবং কাউকে জোর করে বোরকা বা নিকাব পরতে বাধ্য করলে সর্বোচ্চ চার বছর কারাদণ্ডের বিধানের কথা বলা হয়েছে।

ইউরোপের বিভিন্ন দেশে মুখঢাকা পোশাক নিয়ে এমন উদ্যোগের ফলে জননিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও ব্যক্তিগত অধিকারের মধ্যে ভারসাম্য নিয়ে বিতর্ক আরও জোরালো হচ্ছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

৪৯তম বিশেষ বিসিএস আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App