×

আন্তর্জাতিক

ফ্রান্সে ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৫:৩৯ পিএম

ফ্রান্সে ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

ছবি : সংগৃহীত

ইরানের দুই কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। তেহরানে সম্প্রতি ফ্রান্সের দুই কূটনীতিককে আটক করার পাল্টা পদক্ষেপ হিসেবে প্যারিস এ সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১৯ আগস্ট) এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল ব্যারো। তিনি বলেন, তেহরানে ফ্রান্সের দুই কূটনীতিকের ওপর ইরান সরকার ‘ইচ্ছাকৃতভাবে কলঙ্কজনক হামলা’ চালিয়েছে। তাদের একজন ছিলেন সাংস্কৃতিক অ্যাটাশে।

আরও পড়ুন: কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের অসহনীয় আচরণের পরিণতি ইরানকে ভোগ করতে হবে। এর অংশ হিসেবে ইরানের দুই কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শিগগিরই তা কার্যকর করা হবে।

গত জুলাইয়ের মাঝামাঝি ইরানের আরিয়া কাসায়েই ও এল্লি নাঘিলৌয়ের সঙ্গে একটি সাংস্কৃতিক প্রকল্প নিয়ে বৈঠক করেন ফ্রান্সের দুই কূটনীতিক। এরপর ১৯ জুলাই ইরানের আইনশৃঙ্খলা বাহিনী ওই দুই কূটনীতিক ও দুই শিল্পীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

আরও পড়ুন: নবম পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল

ইরানি কর্তৃপক্ষের অভিযোগ ছিল, নাগরিক সমাজের সঙ্গে সম্পৃক্ততার আড়ালে তারা ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছেন।

পরে দুই ফরাসি কূটনীতিককে মুক্তি দিয়ে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হয়। একই সঙ্গে তাদের ইরানে পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে আটক দুই শিল্পীর বর্তমান অবস্থান বা তাদের বিষয়ে পরবর্তী কোনো তথ্য এখনও জানা যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকার সাধারণ নাগরিকদের ওপর নজরদারি আরও জোরদার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: এএফপি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া

বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া

৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়ল আবেদনের সময়

৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়ল আবেদনের সময়

রাষ্ট্রপতি নির্বাচন হবে স্বচ্ছ প্রক্রিয়ায়: সিইসি

রাষ্ট্রপতি নির্বাচন হবে স্বচ্ছ প্রক্রিয়ায়: সিইসি

পর্নোগ্রাফি কনটেন্ট বিক্রি করতেন সুমাইয়া, অতঃপর...

পর্নোগ্রাফি কনটেন্ট বিক্রি করতেন সুমাইয়া, অতঃপর...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App