×

আন্তর্জাতিক

পেরুতে ৬.৭ মাত্রার ভূমিকম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:২৮ পিএম

পেরুতে ৬.৭ মাত্রার ভূমিকম্প

ছবি: সংগৃহীত

পেরুতে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির মধ্যাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, ‘ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৯৯ কিলোমিটার গভীরে, যার কেন্দ্রবিন্দু আন্দিজ পর্বতমালার আনিসো শহর থেকে প্রায় ৩১ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। তবে পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউট (আইজিপি) প্রাথমিক প্রতিবেদনে ভূমিকম্পটির মাত্রা ৭.২ বলে উল্লেখ করেছিল।’

আরো পড়ুন: নৌকাডুবিতে শিশুসহ ৪৬ জনের মৃত্যু

ভূমিকম্পটির কেন্দ্রস্থল অনেক গভীরে থাকায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে বলে জানিয়েছেন আইজিপির প্রধান হারনান্দো তাভেরা। দেশটির স্থানীয় রেডিও স্টেশন ‘আরপিপি’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ভূমিকম্পের পর আতঙ্কে মানুষজন রাস্তায় নেমে এলেও কোনো বড় ক্ষতির ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামা উৎপাদনকারী দেশ পেরু ভৌগোলিকভাবে প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ বা অগ্নিবলয় অঞ্চলে অবস্থিত। ভূকম্পনজনিত দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অঞ্চলেই বিশ্বের প্রায় ৮৫ শতাংশ ভূমিকম্প ঘটে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন ৫০ সেবা গ্রহিতা

আখাউড়া ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন ৫০ সেবা গ্রহিতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App