×

আন্তর্জাতিক

ককরোচ জনতা পার্টির গাড়িবহরে হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৩:২২ পিএম

ককরোচ জনতা পার্টির গাড়িবহরে হামলা

ছবি: সংগৃহীত

ভারতের জয়পুরে একটি সরকারি স্কুল পরিদর্শনের সময় ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। একদল দুর্বৃত্ত হঠাৎ তাদের ওপর এই হামলা চালায়।

শুক্রবার (২১ আগস্ট) জয়পুরের একটি সরকারি স্কুলের পরিস্থিতি দেখতে গিয়ে হামলার শিকার হন তারা।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ‘সিজেপির সহ-প্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কার নেতৃত্বে একটি দল জয়পুরের বাগরুর সরকারি স্কুলে যান। যখন তারা গ্রামে গাড়ি নিয়ে যাচ্ছিলেন তখন তাদের গাড়ি ঘিরে ধরে কিছু দুস্কৃতিকারী। এ সময় তাদের ‘শহুরে নক্সাল’, ‘জাতীয়তাবিরোধী’ ও ‘পাকিস্তানি’ হিসেবে স্লোগান দেয় ওই দুস্কৃতিকারীরা।’

এ সময় সিজেপির কয়েকজন কর্মীকে মারধরের অভিযোগও উঠেছে। হামলার ঘটনায় শেষ পর্যন্ত গ্রামের স্কুলে না গিয়েই ফিরে আসতে হয় দলটির নেতাদের।

সিজেপির অভিযোগ, এই হামলার পেছনে কেন্দ্রের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির সমর্থকদের ভূমিকা রয়েছে। দলটির নেতা রাঙ্কার দাবি, স্থানীয় গ্রামবাসীরাই তাদের ওই স্কুলটি পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। বর্তমানে বিদ্যালয়টির কার্যক্রম একটি গোয়ালঘরে পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।

আরো পড়ুন: ২১ আগস্ট গ্রেনেড হামলা, রক্তাক্ত সেই বিকেল

হামলার পর রাঙ্কা সাংবাদকর্মীদের বলেন, “দীর্ঘদিন ধরে স্কুলটি একটি গোয়ালঘরে চালানো হচ্ছে। আমরা এই একই স্কুলে গত বছরও এসেছিলাম। আমরা আজকের সফরের ব্যাপারে পুলিশকে অবহিত করেছিলাম। কিন্তু বিজেপির গুণ্ডারা আগে থেকেই সেখানে ছিল। আমাদের স্বেচ্ছাসেবকদের মারধর করা হয়েছে, গাড়ি ভাঙা হয়েছে, ফোন ভেঙে ফেলা হয়েছে। এক নারীকেও মারধর করা হয়েছে। আমার শার্ট ছিঁড়ে ফেলেছে এবং আমাদের এক সদস্যের হাত ভেঙে গেছে।”

তিনি সংবাদকর্মীদের বলেন, ‘এই হামলার জন্য গ্রামবাসীকে যেন দায়ী করা না হয়। কারণ তারাই তাদের এখানে আসতে অনুরোধ করেছিলেন। আমাকে জানানো হয়েছে বিজেপির এক কাউন্সিলর বাইরে থেকে লোক এনে হামলা চালিয়েছে। তাকে ওই হামলাকারীদের অর্থ বিলি করতেও দেখা গেছে।’

জয়পুরের স্থানীয় বিজেপি নেতা ও এমএলএ স্বামী বালমুখন্দ্রচার্য্য দাবি করেছেন গ্রামবাসী এ হামলা চালিয়েছে। তিনি এক্সে লিখেছেন, “আমি জানতে পেরেছি গ্রামবাসী সিজেপির এ  সফরের বিরোধীতা করেছে। গ্রামবাসী দেখিছেন সিজেপি যে পরিবেশ তৈরি করতে চাইছে তারা এমনটা চান না। সিজেপি আসলে শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট করতে চাইছে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিপুল গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

বিপুল গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

আগুনে পুড়ল চার জুট গোডাউন ও ৩ ইজিবাইক গ্যারেজ

আগুনে পুড়ল চার জুট গোডাউন ও ৩ ইজিবাইক গ্যারেজ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা

বাসর রাতেই বিদ্যুৎস্পৃষ্টে নববরের মৃত্যু

বাসর রাতেই বিদ্যুৎস্পৃষ্টে নববরের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App