×

আন্তর্জাতিক

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩৩১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৬:১৫ পিএম

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩৩১

ছবি : সংগৃহীত

কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩১ জনে পৌঁছেছে। এখনো ২৪০ জন নিখোঁজ রয়েছেন। দেশটির ১৬টি প্রশাসনিক বিভাগ ও ৪৯৪টি পৌরসভার ৪ লাখ ৬ হাজারের বেশি মানুষ এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

মঙ্গলবার প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কলম্বিয়ার জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট (ইউএনজিআরডি)। সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পে ৪ হাজার ৪৪৯ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৩৬৪ জনকে।

ইউএনজিআরডির হিসাব অনুযায়ী, ক্ষতিগ্রস্ত হিসেবে তালিকাভুক্ত হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৩৪টি পরিবার, যার মোট সদস্য ৪ লাখ ৬ হাজার ২৭৩ জন। দেশটির ৩২টি প্রশাসনিক বিভাগের মধ্যে ১৬টি এবং ৪৯৪টি পৌরসভায় ভূমিকম্পের প্রভাব পড়েছে।

গত ১০ আগস্ট স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। বাংলাদেশ সময় তখন বিকেল ৫টা ৩৪ মিনিট। চলতি শতাব্দীতে কলম্বিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে এটিকে উল্লেখ করা হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল চোকোর সান হোসে দেল পালমারের কাছে ছিল এর উৎপত্তিস্থল। ভূমিকম্পটির কেন্দ্র ভূপৃষ্ঠের প্রায় ১১০ কিলোমিটার গভীরে ছিল।

আরও পড়ুন: কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩৩১

ভূমিকম্পে পশ্চিম কলম্বিয়ার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও সরকারি অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউএনজিআরডি জানিয়েছে, ৩৩ হাজার ২৭৫টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১ লাখ ৮৫ হাজার ৮৮৯টি বাড়ি।

স্বাস্থ্য, শিক্ষা ও জরুরি সেবার বিভিন্ন অবকাঠামোও ক্ষতির মুখে পড়েছে। এর মধ্যে ৩৭৬টি স্বাস্থ্যকেন্দ্র, ৩ হাজার ৮১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৪ হাজার ৩৩৭টি কমিউনিটি স্থাপনা রয়েছে।

যোগাযোগ ও পানি সরবরাহ ব্যবস্থায়ও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামোর মধ্যে রয়েছে ৪৪০টি সড়ক, ৭৪টি যানবাহন চলাচলের সেতু, ১৭টি পথচারী সেতু, পাঁচটি বিমানবন্দর এবং ১১৯টি পানি সরবরাহ ব্যবস্থা।

ভূমিকম্পে প্রাণীরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বশেষ হিসাবে ২ হাজার ১৪৯টি প্রাণী ক্ষতিগ্রস্ত এবং ২ হাজার ৯৪৯টি প্রাণী উদ্ধার করা হয়েছে।

ইউএনজিআরডি জানিয়েছে, ক্ষয়ক্ষতির এসব পরিসংখ্যান এখনো প্রাথমিক। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলো ক্ষয়ক্ষতি নিরূপণ এবং জরুরি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফলে হতাহত ও ক্ষয়ক্ষতির সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে।

এত বিপুলসংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার তৎপরতা, পুনর্বাসন এবং জরুরি সেবা নিশ্চিত করা এখন কলম্বিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দক্ষিণ কোরিয়ার ভিসা নিয়ে বড় সুখবর

দক্ষিণ কোরিয়ার ভিসা নিয়ে বড় সুখবর

ইউএনও’র বিরুদ্ধে বয়ঃসন্ধিকালীন প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ

ইউএনও’র বিরুদ্ধে বয়ঃসন্ধিকালীন প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ

উঁচু ওভারব্রিজে যাত্রীদের ভোগান্তি, র‌্যাম্প সিঁড়ি নির্মাণের দাবি

আখাউড়া রেলওয়ে স্টেশন উঁচু ওভারব্রিজে যাত্রীদের ভোগান্তি, র‌্যাম্প সিঁড়ি নির্মাণের দাবি

দেশজুড়ে লোডশেডিং নিয়ে বড় সুখবর

দেশজুড়ে লোডশেডিং নিয়ে বড় সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App