×

আন্তর্জাতিক

বিশ্ববাজারে কমল তেলের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৯:৫৯ এএম

বিশ্ববাজারে কমল তেলের দাম

ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে টানা কয়েক দিন ধরে কমছে জ্বালানি তেলের দাম। ইরান ও কাতারের মধ্যে সম্ভাব্য বৈঠককে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হওয়ায় বাজারে এর প্রভাব পড়েছে বলে জানিয়েছে রয়টার্স।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৬০ সেন্ট বা দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ২৪ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৫৬ সেন্ট বা দশমিক ৭ শতাংশ কমে ৮১ দশমিক ৬৭ ডলারে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: নেপালে হঠাৎ ভয়াবহ বন্যার নেপথ্যে যে কারণ

ইরান ও কাতারের মধ্যে সম্ভাব্য আলোচনাকে কেন্দ্র করে তেলের বাজারে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। বিনিয়োগকারীরা মনে করছেন, এই আলোচনা থেকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়ার পথ তৈরি হতে পারে।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল পরিবহন করা হয়। প্রণালিটি স্বাভাবিকভাবে চালু হলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ বাড়তে পারে। এতে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে তৈরি হওয়া সরবরাহ সংকটও কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফলে সম্ভাব্য সরবরাহ বৃদ্ধির আশায় বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে বিশ্ববাজারে তেলের দামে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App