×

আন্তর্জাতিক

নেপালে হঠাৎ ভয়াবহ বন্যার নেপথ্যে যে কারণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৮:২৪ এএম

নেপালে হঠাৎ ভয়াবহ বন্যার নেপথ্যে যে কারণ

ছবি : সংগৃহীত

নেপাল ও তিব্বত সীমান্তবর্তী এলাকায় আকস্মিক ভয়াবহ বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। উজান থেকে নেমে আসা প্রবল পানির স্রোতে এখন পর্যন্ত অন্তত ১৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই এলাকায় ভূমিকম্পের পর লেন্দে খোলা নদীর ওপর থাকা বড় একটি হিমবাহ বা বরফের স্তূপ ধসে পড়ে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে সাময়িকভাবে একটি প্রাকৃতিক বাঁধের মতো পরিস্থিতি তৈরি হয়। পরে সেখানে জমে থাকা বিপুল পানি ও বরফের স্তূপ হঠাৎ ভেঙে নিচের দিকে নেমে আসে। এর ফলেই সৃষ্টি হয় আকস্মিক এই ভয়াবহ বন্যা।

আরও পড়ুন: নেপালের পাহাড়ি ঢলের ধাক্কা বিহারে, হাই অ্যালার্ট জারি

প্রবল স্রোতে নেপাল ও তিব্বতের সংযোগকারী সড়ক, সেতু, বসতবাড়ি এবং বিভিন্ন অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বহু বিদেশি পর্যটক ও শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে শতাধিক ভারতীয় নাগরিক ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার নাগরিক রয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞানীরা বলছেন, পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। লেন্দে নদীর উজানে মাটি ও বরফের বড় অংশ আটকে থাকায় সেখানে নতুন করে পানি জমে আবারও আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে। ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সতর্কতা জারি রাখা হয়েছে।

নেপালের নদীগুলোর পানি ভারতের দিকে প্রবাহিত হওয়ায় বিহার ও উত্তর প্রদেশেও আগাম সতর্কতা নেওয়া হয়েছে। সম্ভাব্য বন্যার ঝুঁকি মোকাবিলায় প্রশাসন প্রস্তুতি জোরদার করেছে।

এদিকে নেপালের ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সেনাবাহিনী ও পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে কাদা, পাথর ও ধ্বংসস্তূপে অনেক এলাকা দুর্গম হয়ে পড়ায় উদ্ধারকারীদের বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

সূত্র: রয়টার্স ও কাঠমান্ডু পোস্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

অভিযানে টের পেয়ে স্ত্রীর কাছে ইয়াবা রেখে পালালেন স্বামী

অভিযানে টের পেয়ে স্ত্রীর কাছে ইয়াবা রেখে পালালেন স্বামী

চোর আখ্যা দিয়ে প্রতিবন্ধী যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা, আটক ৪

চোর আখ্যা দিয়ে প্রতিবন্ধী যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা, আটক ৪

দায়িত্ব পালনকালে প্রাণ গেল অসুস্থ রেলওয়ে কর্মচারির

দায়িত্ব পালনকালে প্রাণ গেল অসুস্থ রেলওয়ে কর্মচারির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App