×

আন্তর্জাতিক

নেপালে ৫ লাখ ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১০:৪৩ এএম

নেপালে ৫ লাখ ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

ছবি : সংগৃহীত

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তায় ৫ লাখ মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই অর্থ দুর্গত মানুষের আশ্রয়, খাবার, বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী সরবরাহে ব্যয় করা হবে।

বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ক্যাথলিক রিলিফ সার্ভিসেসের মাধ্যমে এই অর্থ দেওয়া হবে। জরুরি আশ্রয়ের পাশাপাশি খাদ্য, ওষুধ, পানি, ত্রাণসামগ্রী, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতেও অর্থটি ব্যবহার করা হবে।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য একজন উপদেষ্টাকেও নেপালে পাঠাচ্ছে ওয়াশিংটন। সেনাবাহিনী, পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্মীদের সমন্বয়ে পরিচালিত কার্যক্রমে তিনি পরামর্শ দেবেন। তবে তার পরিচয় প্রকাশ করেনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন: নেপালে হঠাৎ ভয়াবহ বন্যার নেপথ্যে যে কারণ

এর আগে বুধবার নেপালের তিব্বত সীমান্তবর্তী রাসুয়া জেলায় আকস্মিক বন্যা দেখা দেয়। জেলার ওপর দিয়ে প্রবাহিত পাহাড়ি নদী ভোটেকোশির পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়াকে এ দুর্যোগের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, বন্যার পর বিভিন্ন এলাকায় জমে থাকা কাদা ও পাথরের স্তূপ থেকে এখন পর্যন্ত ১৫৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৫৭৯ জন।

নিখোঁজদের বড় একটি অংশ পর্যটক। পুলিশের তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে শতাধিক ভারতীয়, ৫৪ জন মার্কিন নাগরিক, ৩৩ জন ব্রিটিশ নাগরিক এবং শতাধিক নেপালি রয়েছেন। এ ছাড়া কয়েক ডজন পুলিশ সদস্য, সেনাসদস্য ও বিদ্যুৎকর্মীও নিখোঁজদের তালিকায় রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জানা গেল পে-স্কেলের গেজেট জারির সম্ভাব্য সময়

জানা গেল পে-স্কেলের গেজেট জারির সম্ভাব্য সময়

ভূমিধস-বন্যায় নেপাল কেন এতটা ঝুঁকিপূর্ণ

ভূমিধস-বন্যায় নেপাল কেন এতটা ঝুঁকিপূর্ণ

নেপালে ৫ লাখ ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

নেপালে ৫ লাখ ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

রাজধানীর যেসব এলাকায় আজ সভা-সমাবেশ নিষিদ্ধ

রাজধানীর যেসব এলাকায় আজ সভা-সমাবেশ নিষিদ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App