×

আন্তর্জাতিক

রাশিয়ায় কেমিক্যাল কমপ্লেক্সে আগুন, নিহত ১৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৭:৩৮ পিএম

রাশিয়ায় কেমিক্যাল কমপ্লেক্সে আগুন, নিহত ১৫

ছবি: সংগৃহীত

রাশিয়ার দূর প্রাচ্যের আমুর অঞ্চলের সভোবোদনি শহরের কাছে আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে (এজিসিসি) এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ৩৯ জন শ্রমিক।

মঙ্গলবার (২৫ আগস্ট) এ আগুনের ঘটনা ঘটে। এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে এজিসিসি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বুধবার বিবৃতিতে প্রথমে চীনের ছয় নাগরিকসহ ৭ জনের মৃত্যুর খবর দেয় এজিসিসি। পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে বলে বৃহস্পতিবার নিজেদের টেলিগ্রাম চ্যানেলে তথ্য দিয়েছে তারা। সেখানে বলা হয়, মৃতদের ১৪ জনই বিদেশি।

বর্তমানে ৩৯ জন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে আহত ৯ জনকে আকাশপথে মস্কোতে নিয়ে যাওয়া হয়েছে।

বার্তা সংস্থা দ্য মস্কো টাইমসের বুধবারের খবরে বলা হয়, এজিসিসি রাশিয়ার পেট্রোকেমিক্যাল জায়ান্ট সিবু এবং চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস কোম্পানি সিনোপেকের যৌথ উদ্যোগে নির্মিতব্য। প্রায় ১০ বিলিয়ন ডলারের প্রকল্পটি বিশ্বের অন্যতম বড় পলিমার উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা চলছে। আগামী বছরের শুরুতে চালুর আগে সেখানে শেষ ধাপের পরীক্ষা চলছিল।

আরো পড়ুন: আলজেরিয়ায় দাবানলে ১২ জনের মৃত্যু, উদ্ধারকাজ অব্যাহত

এজিসিসি বলছে, পাইরোলাইসিস ইউনিটের একটি সহায়ক অংশ থেকে প্রথমে আগুনের সূত্রপাত; পরে তা ছড়িয়ে পড়ে। তবে আগুনে কমপ্লেক্সের মূল যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়নি।

প্রাথমিকভাবে ১৯ শ্রমিককে মাঝারি থেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া ছোটখাট কাটা-ছেঁড়া ও আঘাত নিয়ে আরও ১০৪ শ্রমিক চিকিৎসা নিয়েছেন।

রাশিয়ার ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষের বরাতে মস্কো টাইমসের খবরে বলা হয়, এজিসিসিতে আগুনের স্থানীয় বায়ুর মান পর্যবেক্ষণে সভোবোদনি এলাকায় বিষাক্ত রাসায়নিকের মাত্রায় কোনো অস্বাভাবিক বৃদ্ধি পাওয়া যায়নি। আমুর অঞ্চলের সরকারও বলেছে, এ ঘটনায় আশপাশের শহরগুলোর বাসিন্দাদের জন্য কোনো হুমকি তৈরি হয়নি।

আগুনের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিশন গঠনেরও তথ্য দিয়েছে এজিসিসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার

শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার

রংপুর বিভাগ কেন অবহেলিত: উন্নয়ন বৈষম্যের নেপথ্যে কী?

রংপুর বিভাগ কেন অবহেলিত: উন্নয়ন বৈষম্যের নেপথ্যে কী?

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

ডেঙ্গু রোধে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App