×

আন্তর্জাতিক

শারীরিক সম্পর্কের সময় গলায় চাপ, শ্বাসরোধে কিশোরীর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১০:২৬ পিএম

শারীরিক সম্পর্কের সময় গলায় চাপ, শ্বাসরোধে কিশোরীর মৃত্যু

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে শারীরিক সম্পর্কের সময় গলা চেপে ধরা বা সেক্সচুয়াল স্ট্র্যাগুলেশনে ১৬ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চালাচ্ছে স্থানীয় পুলিশ।

গত রোববার স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।

প্রতিবেদনে জানানো হয়েছে, গত রোববার স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে সিডনির নর্দার্ন বিচেসের এলানোরাহ হাইটস এলাকার একটি বাড়ি থেকে ১৬ বছর বয়সী এক কিশোরীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক চিকিৎসা দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে করে তাকে রয়্যাল নর্থ শোর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

কিশোরীর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ কিংবা আঘাতের ধরন পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যম এবিসি ও সিডনি মর্নিং হেরাল্ড পুলিশের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, যৌন সম্পর্কের সময় গলায় চাপ প্রয়োগের ঘটনায় কিশোরীটি অচেতন হয়ে থাকতে পারে বলে তদন্তকারীরা ধারণা করছেন।

আরো পড়ুন: রাশিয়ায় কেমিক্যাল কমপ্লেক্সে আগুন, নিহত ১৫

বিশেষজ্ঞদের মতে, অস্ট্রেলিয়ার তরুণদের মধ্যে যৌন সম্পর্কের সময় গলায় চাপ প্রয়োগের প্রবণতা নিয়ে উদ্বেগ বাড়ছে। এ ধরনের ঘটনায় মাথাব্যথা, স্মৃতিশক্তির সমস্যা ও মস্তিষ্কে ক্ষতির মতো গুরুতর শারীরিক জটিলতা দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে এর পরিণতি প্রাণঘাতীও হতে পারে।

যৌন সম্মতি নিয়ে কাজ করা অধিকারকর্মী চ্যানেল কন্টোস ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে বলেন, এমন মৃত্যু হয়তো এড়ানো সম্ভব ছিল। তার মতে, পর্নোগ্রাফিতে নারীদের ওপর সহিংস আচরণকে অনেক সময় স্বাভাবিক বা আনন্দদায়ক হিসেবে উপস্থাপন করা হয়, যা তরুণদের আচরণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

কন্টোস আরও বলেন, যৌন সম্পর্কের সময় শ্বাসরোধ বা গলায় চাপ প্রয়োগকে নিরাপদ করার কোনো নির্ভরযোগ্য উপায় নেই। অনেক তরুণ বিষয়টিকে ঝুঁকিপূর্ণ জেনেও তুলনামূলক নিরাপদ মনে করতে পারেন। কিন্তু এর সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় তারা ভয়াবহ পরিণতির মুখে পড়তে পারেন।

২০২৪ সালে মেলবোর্ন বিশ্ববিদ্যালয় ও কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় ১৮ থেকে ৩৫ বছর বয়সী অস্ট্রেলীয়দের মধ্যে এ বিষয়ে অভিজ্ঞতা নিয়ে জরিপ চালানো হয়। প্রায় ৪ হাজার ৭০০ জনের অংশগ্রহণে করা ওই গবেষণায় ৫৭ শতাংশ জানিয়েছেন, জীবনে অন্তত একবার যৌন সম্পর্কের সময় গলায় চাপ প্রয়োগের অভিজ্ঞতা হয়েছে। তাদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের ক্ষেত্রে প্রথম এমন অভিজ্ঞতা হয়েছিল ১৯ থেকে ২১ বছর বয়সের মধ্যে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম

একই পরিবারের নিহত ৬ জনের পরিচয় মিলল

কক্সবাজারে রিসোর্টে আগুন একই পরিবারের নিহত ৬ জনের পরিচয় মিলল

রাজধানীর ১৩ স্পটে প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শন

রাজধানীর ১৩ স্পটে প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App