স্ত্রীর পরকীয়া সন্দেহ, শেষমেশ যা ঘটল
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১১:১৬ এএম
ছবি: সংগৃহীত
পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে স্ত্রী সালমার (২২) কে হত্যা করেছে তার স্বামী । পরে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভারতের কর্নাটকের ধারওয়ার জেলার গারাগ গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পুলিশ।
নিহত মাওলাসাব (২৮) ও সালমার (২২) তিন বছরের সংসারে দেড় বছর বয়সী এক সন্তান রয়েছে।
আরো পড়ুন: নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ প্রায় ২,৫০০
পুলিশের ভাষ্য, স্ত্রীর পরকীয়ার সন্দেহে তাকে হত্যা করেন মাওলাসাব। এ বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিবাদ লেগে থাকত। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে, সমস্যা মেটাতে দুই পরিবারের সদস্যরা দুই দিন আগে বৈঠকে বসে সমঝোতার চেষ্টা করেন।
ধারওয়ার জেলা পুলিশ সুপার গুঞ্জন আর্য জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ হত্যা ও আত্মহত্যার খবর পায়। পরে ঘটনাস্থলে গিয়ে সালমাকে মৃত অবস্থায় পড়ে থাকতে এবং মাওলাসাবকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পুলিশ।
পুলিশ সুপার জানান, এ ঘটনায় ভারতীয় ন্যায়সংহিতার ১০৩(১) ধারায় মামলা করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানতে তদন্ত চলছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ ছিল মাওলাসাবের। তার ধারণা ছিল, সালমা অন্য এক ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এ বিষয়টি নিয়েই তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো বলে জানিয়েছে পুলিশ।
