×

আন্তর্জাতিক

নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৭৩৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১২:১২ পিএম

নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৭৩৪

ছবি: সংগৃহীত

নেপালের তিব্বত সীমান্তবর্তী রাসুয়া জেলায় আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নেপালে নিহতের সংখ্যা ৭৩৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া নেপাল ও চীনে এখনো মিলিয়ে নিখোঁজ রয়েছেন তিন হাজারের অধিক মানুষ।

রোববার (৩০ আগস্ট) সকালে দেশটির সরকার সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ তধ্য জানিয়েছে বার্তা সংস্থা কাঠমান্ডু পোস্ট। তবে নিখোঁজের সংখ্যা সরকারি হিসেবের চেয়ে আরো অনেক বেশি বলে জানা গেছে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার সকাল ৯টা পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে ৭৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া মরদেহের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া গেছে চিতাওয়ান জেলায়—২৫৯টি। পূর্ব নাওয়ালপারাসিতে ১৮৪টি এবং পশ্চিম নাওয়ালপারাসিতে ৮২টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া গোর্খায় ৫৮টি, নুয়াকোটে ৫২টি, ধাধলিংয়ে ৫০টি, তানাহুনে ৩৬টি এবং রাসুয়া জেলা থেকে ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন: চিকিৎসার কথা বলে ছেলেকে ডেকে নিয়ে হত্যা করল বাবা

রাসুয়া জেলায় আকস্মিক বন্যার তীব্রতা ছিল ভয়াবহ। প্রবল স্রোতে ভেসে যাওয়া মরদেহগুলো অনেক দূরের বিভিন্ন এলাকায় গিয়ে পৌঁছেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে বন্যাকবলিত এলাকা থেকে এখন পর্যন্ত ৮ হাজার ১৮৬ জনকে জীবিত উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। উদ্ধার অভিযানে হেলিকপ্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বন্যায় কিছু এলাকা এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে চার দিন পেরিয়ে গেলেও সেখানে সড়কপথে কিংবা হেঁটে পৌঁছাতে পারছেন না উদ্ধারকারীরা। ফলে দুর্গম এসব এলাকায় পৌঁছানোর ক্ষেত্রে হেলিকপ্টারই এখন প্রধান ভরসা হয়ে উঠেছে।

এদিকে গতকাল নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানান, ‘এখন পর্যন্ত উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে মাত্র ২০টি শনাক্ত করা হয়েছে। যেহেতু মর্গে আর স্থান নেই এবং মরদেহগুলো রাখার জন্য পর্যাপ্ত ফ্রিজারও নেই, তাই এগুলো এখন সমাহিত করা হবে।’

তিনি আরো জানান, ‘এর আগে মরদেহগুলো থেকে ডিএনএ সংগ্রহ করে রাখা হবে। যেন পরবর্তীতে তাদের আত্মীয়-স্বজনরা তাদের শনাক্ত করতে পারে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেলে সুখবর, গ্রেডভিত্তিক বেতন কত হতে পারে?

পে-স্কেলে সুখবর, গ্রেডভিত্তিক বেতন কত হতে পারে?

সেপ্টেম্বরে থেকে মালয়েশিয়া যাচ্ছে ২ লাখ শ্রমিক

সেপ্টেম্বরে থেকে মালয়েশিয়া যাচ্ছে ২ লাখ শ্রমিক

নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৭৩৪

নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৭৩৪

গুমের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার দমন করেছিল ফ্যাসিস্ট সরকার

প্রধানমন্ত্রী গুমের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার দমন করেছিল ফ্যাসিস্ট সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App