×

আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে ২৬৭ আরোহী নিয়ে ডুবল ফেরি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১০:৪১ পিএম

ভূমধ্যসাগরে ২৬৭ আরোহী নিয়ে ডুবল ফেরি

ছবি : সংগৃহীত

উত্তর সাইপ্রাসের গিরনে উপকূলে ২৬৭ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী ফেরি ডুবে গেছে। এ ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। রোববারের এ দুর্ঘটনার পর ব্যাপক উদ্ধার অভিযান শুরু করেছে তুর্কি সাইপ্রাসের কর্তৃপক্ষ, কোস্ট গার্ড, তুরস্কের নৌবাহিনী ও বেসামরিক নৌযান।

ফিলো দেনিজজিলিক পরিচালিত ফেরিটিতে ২৫৯ যাত্রী ও আটজন ক্রু ছিলেন। গিরনে থেকে তুরস্কের মেরসিনের তাসুচু বন্দরের উদ্দেশে রওনা হওয়ার পর এটি সাগরে ডুবতে শুরু করে।

দুর্ঘটনায় প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর সাইপ্রাসের প্রধানমন্ত্রী উনাল উস্তেল। এর আগে দেশটির গণপূর্ত ও পরিবহনমন্ত্রী এরহান আরিকলি তুরস্কের একটি টেলিভিশন চ্যানেলকে একজন যাত্রীর মৃত্যুর তথ্য জানিয়েছিলেন। তবে তখন মোট হতাহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ডে বড় শর্ত, বাদ পড়বেন কারা?

উদ্ধার হওয়া যাত্রী ও আহতদের প্রথমে গিরনে বন্দরে নেওয়া হচ্ছে। পরে তাদের প্রয়োজন অনুযায়ী উত্তর সাইপ্রাসের বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী উস্তেল জানান, খারাপ আবহাওয়ার কারণে ফেরিটির তুরস্কগামী যাত্রা এক দিন পিছিয়ে দেওয়া হয়েছিল। শনিবার যাত্রা করার কথা থাকলেও আবহাওয়ার পরিস্থিতির কারণে রোববার এটি রওনা হয়।

তিনি বলেন, সমুদ্রে প্রথম ঢেউ আঘাত হানার পর দ্বিতীয় ঢেউয়ের সময় ফেরিটি ডুবতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জাহাজটি নিরাপদে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন ক্যাপ্টেন।

এর আগে পাওয়া তথ্য অনুযায়ী, ফেরিটির পেছনের অংশ দিয়ে পানি ঢুকতে শুরু করার পর ক্যাপ্টেন গিরনে বন্দরের দিকে ফেরার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত সেটি আর সম্ভব হয়নি। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গিরনে বন্দর থেকে ফেরিটি যাত্রা শুরু করেছিল।

তুরস্কের ইহলাস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, গিরনে উপকূল থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে ফেরিটি ডুবে যায়।

বিজিবি নয়, উদ্ধার অভিযানে উত্তর সাইপ্রাসের নিরাপত্তা বাহিনী, কোস্ট গার্ড, বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ও পুলিশ বিভাগের নৌ ও আকাশ ইউনিট অংশ নিচ্ছে। ওই এলাকায় থাকা তুরস্কের নৌবাহিনীর একটি জাহাজও অভিযানে যুক্ত হয়েছে।

উদ্ধার কার্যক্রম সমন্বয়ের জন্য উত্তর সাইপ্রাসে একটি সংকট ব্যবস্থাপনা কেন্দ্র খোলা হয়েছে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন। এলাকার নৌযান মালিকেরা ঘটনাস্থলের দিকে ছুটে যান।

দুর্ঘটনার পর মাছ ধরার নৌকাসহ বিভিন্ন বেসামরিক নৌযানকে ফেরিটির দিকে যেতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানিয়েছেন, পানি ঢুকতে শুরু করলে কয়েকজন যাত্রী সাগরে ঝাঁপ দেন।

কোস্ট গার্ড ও উদ্ধারকারী দল আহত যাত্রীদের গিরনে বন্দরে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী এরহান আরিকলি। সেখান থেকে আহতদের শারীরিক অবস্থার ভিত্তিতে বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।

উত্তর সাইপ্রাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বন্দরের পাশাপাশি সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্ভাব্য চিকিৎসা চাহিদা মোকাবিলায় সর্বোচ্চ সংখ্যক স্বাস্থ্যকর্মীকে প্রস্তুত রাখা হয়েছে।

দুর্ঘটনার বিষয়ে গভীর নজর রাখছে তুরস্ক। দেশটির ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইলমাজ জানিয়েছেন, উদ্ধার ও অনুসন্ধান অভিযানে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ঘটনাটি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং উদ্ধারকাজে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। ফেরিটি কী কারণে ডুবে গেল, তা জানতে তদন্তের পাশাপাশি উদ্ধার অভিযানও অব্যাহত রয়েছে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চার সংসদীয় কমিটিতে কমিটিতে রদবদল

চার সংসদীয় কমিটিতে কমিটিতে রদবদল

দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে হুমায়ুন কবিরের জবাব, ‘বাংলাদেশি’

দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে হুমায়ুন কবিরের জবাব, ‘বাংলাদেশি’

পুলিশের সামনেই নারীকে লাথি, ভাইরাল ভিডিওতে তোলপাড়

পুলিশের সামনেই নারীকে লাথি, ভাইরাল ভিডিওতে তোলপাড়

ভূমধ্যসাগরে ২৬৭ আরোহী নিয়ে ডুবল ফেরি

ভূমধ্যসাগরে ২৬৭ আরোহী নিয়ে ডুবল ফেরি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App