×

আন্তর্জাতিক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:১১ এএম

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারের বেশি বেড়েছে। সোমবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর জর্ডানে অবস্থানরত মার্কিন সেনাদের ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরান। এর পরপরই আন্তর্জাতিক তেলবাজারে নতুন করে অস্থিরতা দেখা দেয়।

সোমবার বাংলাদেশ সময় ভোরে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ০৮ ডলার বা ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ১৮ ডলারে ওঠে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯২ সেন্ট বা ১ দশমিক ১০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৩২ ডলারে পৌঁছায়।

আরও পড়ুন: জর্ডানে দুই মার্কিন সেনা ঘাঁটি গুঁড়িয়ে দিলো ইরান

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ফের উত্তেজনার নতুন পর্যায়ে প্রবেশ করেছে।

আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোর রয়টার্সকে বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে উত্তেজনা আবারও বাড়তে শুরু করেছে। এটি কতদিন স্থায়ী হবে, তা এখনই বলা কঠিন। কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৪ লক্ষাধিক কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ

১৪ লক্ষাধিক কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ

ভবনধসে নিহত ১, ধ্বংসস্তূপ থেকে আসছে ফোন ও আর্তনাদের শব্দ

ভবনধসে নিহত ১, ধ্বংসস্তূপ থেকে আসছে ফোন ও আর্তনাদের শব্দ

ভ্রমণে বাড়ল ডলার খরচের সুযোগ

ভ্রমণে বাড়ল ডলার খরচের সুযোগ

দিল্লিতে ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু শিক্ষার্থী

দিল্লিতে ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু শিক্ষার্থী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App