×

আন্তর্জাতিক

নেপালে নিখোঁজ দুই শতাধিক শিক্ষার্থী, ক্ষতিগ্রস্ত ১৯ স্কুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১০:১১ এএম

নেপালে নিখোঁজ দুই শতাধিক শিক্ষার্থী, ক্ষতিগ্রস্ত ১৯ স্কুল

ছবি : সংগৃহীত

নেপালে ভয়াবহ বন্যার পর এখনো দুই শতাধিক শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিন জেলায় অন্তত ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। খবর বিবিসির।

শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যায় ৯টি স্কুল সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। আরও ৭টি স্কুল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদেরও এখনো খুঁজে পাওয়া যায়নি।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে রাসুয়া ও নুয়াকোট জেলা। এসব এলাকার কয়েকটি স্কুল পানির নিচে তলিয়ে গেছে, আবার কিছু প্রতিষ্ঠান মাটিচাপা পড়েছে। ওই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট ২ হাজার ৪২৫ জন শিক্ষার্থী পড়াশোনা করত।

আরও পড়ুন: জর্ডানে দুই মার্কিন সেনা ঘাঁটি গুঁড়িয়ে দিলো ইরান

মন্ত্রণালয়ের তথ্য বলছে, বন্যার প্রবল স্রোতে প্রায় ২০ জন শিক্ষার্থী ভেসে গেছে। এর মধ্যে একটি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এক শিক্ষার্থীকে বহনকারী একটি বাসও বন্যার পানির স্রোতে ভেসে যায়।

বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর অবস্থান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের মাধ্যমে মানচিত্রে তুলে ধরেছে বিবিসির দক্ষিণ এশিয়া ভিজ্যুয়াল জার্নালিজম টিম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামিনে বের হয়ে খুন ‘পিচ্চি জাহেদ’

জামিনে বের হয়ে খুন ‘পিচ্চি জাহেদ’

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

নেপালে নিখোঁজ দুই শতাধিক শিক্ষার্থী, ক্ষতিগ্রস্ত ১৯ স্কুল

নেপালে নিখোঁজ দুই শতাধিক শিক্ষার্থী, ক্ষতিগ্রস্ত ১৯ স্কুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App