×

আন্তর্জাতিক

এসসিও সম্মেলনে বন্ধুত্বের বার্তা মোদি-পুতিন-শির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম

এসসিও সম্মেলনে বন্ধুত্বের বার্তা মোদি-পুতিন-শির

ছবি : সংগৃহীত

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত ২৬তম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ এক মুহূর্ত দেখা গেছে।

মঙ্গলবার সম্মেলনের যৌথ ছবি তোলার সময় তিন নেতা হাসিমুখে পরস্পরের হাত ধরে মানবশৃঙ্খল তৈরি করে অভিবাদন জানান। এতে তাদের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি দৃশ্য ফুটে ওঠে।

ক্রেমলিন পুল প্রকাশিত একটি ভিডিওতে তিন নেতার এই সংক্ষিপ্ত মুহূর্তটি দেখা যায়। ভিডিওটি শেয়ার করে ক্রেমলিন পুল ক্যাপশনে লিখেছে, ‘কৌশলগত সারিবদ্ধতা: রাশিয়া-ভারত-চীন।’

আরও পড়ুন: সীমান্তে নজরদারিতে থার্মাল ও নাইট-মিশন ড্রোন ব্যবহার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এর আগে সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোদির আনুষ্ঠানিক বৈঠকের কোনো সময়সূচি নির্ধারিত ছিল না।

মঙ্গলবারের এই দৃশ্যটি গত বছর চীনে অনুষ্ঠিত ২৫তম এসসিও শীর্ষ সম্মেলনের একটি আলোচিত মুহূর্তের কথাও মনে করিয়ে দেয়। ওই সময় সম্মেলনস্থলে প্রবেশের পর মোদি, পুতিন ও শি দীর্ঘ সময় একসঙ্গে হাত ধরে হাসিমুখে কথা বলেছিলেন। তাদের সেই কথোপকথন প্রায় দেড় মিনিট স্থায়ী হয়েছিল।

সূত্র: ইন্ডিয়া টুডে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী ‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App