×

আন্তর্জাতিক

৪ মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ এএম

৪ মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

ছবি: সংগৃহীত

ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এরই জবাবে উপসাগরীয় অঞ্চলে থাকা চারটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে তেহরান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে তেহরানে নতুন করে হামলা করে যুক্তরাষ্ট্র। এই হামলায় কয়েকজন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলুর ও আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, দক্ষিণ ইরানের সিরিক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় অন্তত দুজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।’

ইরানের কোনারাক কাউন্টি এবং জাস্ক ও বন্দর লেঙ্গেহ শহরও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, ‘ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জিরোফতে একটি বেসামরিক বিমানবন্দরেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজগান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসের পূর্ব দিকেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।’

এদিকে কেশম দ্বীপের মাসান গ্রামের আশপাশে পাঁচটির বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে হরমুজ প্রণালির দিক থেকেও আরও চারটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

আরো পড়ুন: ৬ অঞ্চলে বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

অন্যদিকে, চলমান হামলার অংশ হিসেবে ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন দুটি তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালিতে জাহাজে হামলার প্রতিক্রিয়ায় ইরানি ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলার ঘটনা এ ধরনের প্রথম ঘটনা।

এই অভিযানের বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ‘মার্কিন বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে আকাশ প্রতিরক্ষা স্থাপনা, রাডার ব্যবস্থা, সামুদ্রিক সম্পদ ও স্থাপনা, মাইন স্থাপনের সক্ষমতা এবং যোগাযোগ স্থাপনা রয়েছে।’

যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা জবাব দিতে শুরু করেছে তেহরান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এর অংশ হিসেবে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির দাবি, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে থাকা দূরপাল্লার আরকিউ-৪ ও এমকিউ-৯ ড্রোনের হ্যাঙ্গার লক্ষ্য করে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আইআরআইবিতে প্রকাশিত বিবৃতিতে বাহিনীটি জানিয়েছে, হামলায় কয়েকটি ড্রোন ধ্বংস এবং কয়েকজন মার্কিন ফ্লাইট ও কারিগরি কর্মী নিহত হয়েছেন। একই সঙ্গে ঘাঁটির কয়েকটি কারিগরি স্থাপনায় আগুন ধরে যায় বলেও দাবি করা হয়েছে। তবে এসব দাবি প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র জানিয়েছে, হামলায় হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি।

জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ১৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির আকাশসীমায় প্রবেশ করে। এর মধ্যে ১০টি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয়। বাকি তিনটি জনবসতি থেকে দূরে প্রত্যন্ত এলাকায় গিয়ে পড়ে। এতে কোনো হতাহত বা প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিকিউরিটি অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট।

আরো পড়ুন: ইরান যুদ্ধের মধ্যেই মার্কিন সামরিক নেতৃত্বে বড় রদবদল

উত্তর ইরাকের এরবিল প্রদেশে থাকা একটি মার্কিন স্থাপনাতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলার দাবি করেছে আইআরজিসি। তাদের ভাষ্য অনুযায়ী, হামলায় একটি মেরামতকেন্দ্র, কারিগরি সরঞ্জামের গুদাম এবং মার্কিন নজরদারি বেলুনের একটি গাইডেন্স সিস্টেম ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এছাড়া ঘাঁটির জ্বালানি সংরক্ষণাগারে আগুন ধরে যায় এবং কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছেন বলেও দাবি করেছে ইরানি বাহিনী।

এদিকে কুয়েতের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ‘শত্রু ড্রোন’ হামলা প্রতিহত করেছে। দেশটির সামরিক বাহিনী ঘটনাটিকে ইরানের আগ্রাসনের সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কুয়েতের জেনারেল স্টাফ জানায়, স্থানীয়ভাবে শোনা বিস্ফোরণের শব্দগুলো মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোন ভূপাতিত করার কারণে হয়েছে।

অন্যদিকে, ইরানের বার্তা সংস্থা তাসনিম দেশটির সেনাবাহিনীর বরাতে জানিয়েছে, বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে মার্কিন সেনাদের অবস্থান এবং রাডার স্থাপনাগুলো লক্ষ্য করে একাধিক ড্রোন নিক্ষেপ করা হয়েছে।

ইরানি সেনাবাহিনীর দাবি, এটি তাদের ‘অপারেশন থান্ডার’-এর ২৯তম ধাপের অংশ। তাদের ভাষ্য অনুযায়ী, পারস্য উপসাগরীয় অঞ্চলে শেখ ঈসা বিমানঘাঁটি মার্কিন বাহিনীর একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। সেখানে হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ, ড্রোন-সংক্রান্ত সরঞ্জাম এবং নজরদারি উড়োজাহাজ পরিচালনার কার্যক্রম রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২ দিনের সফরে নিজ এলাকায় যাচ্ছেন রাষ্ট্রপতি

২ দিনের সফরে নিজ এলাকায় যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

আগস্টে ধর্ষণের শিকার অর্ধশতাধিক,অধিকাংশই শিশু

মহিলা পরিষদের বিজ্ঞপ্তি আগস্টে ধর্ষণের শিকার অর্ধশতাধিক,অধিকাংশই শিশু

বিদিশার জামিন শুনানি আজ

প্রতারণার মামলা বিদিশার জামিন শুনানি আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App